উদ্দীপকে কোন বিধিটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জোগান বিধিটি প্রতিফলিত হয়েছে। অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়লে জোগান বৃদ্ধি পায়। আবার দাম কমলে দ্রব্যের জোগান হ্রাস পায়। দ্রব্যের দামের সাথে জোগানের এই সমমুখী সম্পর্ককে জোগান বিধি বলে। জোগান বিধি কার্যকর হলে জোগান রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়। নিচে চিত্রের সাহায্যে জোগান বিধিটি ব্যাখ্যা করা হলো। [চিত্র] চিত্রে OX অক্ষে জোগানের পরিমাণ এবং OY অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দাম যখন 10 টাকা তখন জোগানের পরিমাণ 50 একক। যার সমন্বয় বিন্দু a। দাম বেড়ে যখন 20 ও 30 টাকা হয় তখন জোগানের পরিমাণ বেড়ে 100 ও 150 একক হয়। যার সমন্বয় বিন্দু b ও c। এখন a, b ও যোগ করে জোগান রেখা SS পাওয়া যায়। দাম ও জোগানের মধ্যে সমমুখী সম্পর্ক থাকার কারণে জোগান রেখা SS ডানদিকে ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে জোগানের পরিমাণ ও বৃদ্ধি পায়, যা জোগান বিধিকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকে কোন বিধিটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চিত্রে OX অক্ষে জোগানের পরিমাণ এবং OY অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দাম যখন 10 টাকা তখন জোগানের পরিমাণ 50 একক। যার সমন্বয় বিন্দু a। দাম বেড়ে যখন 20 ও 30 টাকা হয় তখন জোগানের পরিমাণ বেড়ে 100 ও 150 একক হয়। যার সমন্বয় বিন্দু b ও c। এখন a, b ও যোগ করে জোগান রেখা SS পাওয়া যায়। দাম ও জোগানের মধ্যে সমমুখী সম্পর্ক থাকার কারণে জোগান রেখা SS ডানদিকে ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে জোগানের পরিমাণ ও বৃদ্ধি পায়, যা জোগান বিধিকে নির্দেশ করে।উত্তর
চিত্রে ভূমি অক্ষে জোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম (P) দেখানো হয়েছে। আর SS হলো জোগান রেখা। এখন অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম 20 টাকা থেকে বেড়ে 30 টাকা হলে জোগানের পরিমাণ 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 150 একক হয়।
এভাবে দাম বৃদ্ধির সাথে জোগানের বৃদ্ধিকে জোগানের প্রসারণ বলে। যা চিত্রে SS রেখা বরাবর b বিন্দু থেকে c বিন্দুতে জোগানের গমন দ্বারা নির্দেশিত। অপরদিকে দ্রব্যের দাম 20 টাকা থেকে কমে 10 টাকা হলে জোগানের পরিমাণ 100 একক থেকে কমে 50 একক হয়।
এভাবে দ্রব্যের দাম হ্রাসের কারণে জোগানের হ্রাসকে জোগানের সংকোচন বলে। যা চিত্রে SS রেখা বরাবর b বিন্দু থেকে a বিন্দুতে জোগানের গমন দ্বারা নির্দেশিত হয়েছে।
সুতরাং বলা যায়, দ্রব্যের দাম হ্রাস-বৃদ্ধির ফলে জোগানের পরিমাণ বাড়া বা কমার সাথে জোগান সংকোচন-সম্প্রসারণ সম্পর্কিত।
