উদ্দীপকে যে বিধি প্রতিফলিত হয়েছে তা সময়ের ব্যবধান শখের দ্রব্যের ক্ষেত্রে কার্যকর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে। এ বিধিটি সময়ের ব্যবধান ও শখের দ্রব্যের ক্ষেত্রে কার্যকর নয়। অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের ভোগ বাড়ালে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে। ফলে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হিসেবে পরিচিত। এ বিধিটি কয়েকটি অনুমিত শর্তের ওপর প্রতিষ্ঠিত। তবে সর্বক্ষেত্রে এর কার্যকারিতা নেই। যেমন- সময়ের ব্যবধান ও শখের দ্রব্য ইত্যাদির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে না। কেননা দীর্ঘ সময় ধরে কোনো দ্রব্যের প্রতি মানুষের আকর্ষণ বাড়তে বা কমতে পারে। আবার অনেক দ্রব্য আছে যেগুলো মানুষ শখ করে সংগ্রহ করে থাকে। যেমন- ডাকটিকিট, পুরাতন মুদ্রা। এসবের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হ্রাস পায় না। এছাড়া আরও কিছু শর্তসমূহ পরিবর্তিত হলে এ বিধিটি কার্যকর হয় না। যেমন- ভোক্তার আয় ও রুচি বাড়লে প্রান্তিক উপযোগ বৃদ্ধি পায়। দ্রব্যের একক সমজাতীয় না হলে বা সময় পরিবর্তন হলে ভোগের প্রান্তিক উপযোগও পরিবর্তন হয়। পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের জোগান কিছু দ্রব্য আছে যার চাহিদা ভোক্তার আয় বৃদ্ধির সথে সাথে বেড়ে যায়। যেমন- দামি আসবাবপত্র, গাড়ি, ইলেকট্রনিক পণ্য ইত্যাদি ক্ষেত্রে এ বিধিটি কার্যকর নয়। আবার দুষ্প্রাপ্য দ্রব্যের প্রতি মানুষের আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ে। তাই এক্ষেত্রে এ বিধিটি কার্যকর নয়। এছাড়া কৃপণের ক্ষেত্রে অর্থ-সম্পদের প্রান্তিক উপযোগ না কমে বরং বৃদ্ধি পায়। তাই এক্ষেত্রে এ বিধিটি কার্যকর নয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সর্বক্ষেত্রে কার্যকর নয়।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকে যে বিধি প্রতিফলিত হয়েছে তা সময়ের ব্যবধান শখের দ্রব্যের ক্ষ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উপরের চিত্রে (OY) লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ এবং (OX) ভূমি অক্ষে দ্রব্যের একক নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যাচ্ছে, দ্রব্যের পরিমাণ যখন ১ একক প্রান্তিক উপযোগ তখন সর্বোচ্চ ১০ (৪ বিন্দু) টাকা। দ্রব্যের পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে ২, ৩, ৪ ও ৫ একক হলে প্রান্তিক উপযোগ তখন ক্রমান্বয়ে হ্রাস পেয়ে ৫, ৩, ০ ও -৩ হয়, যা b, c, d ও e বিন্দু দ্বারা নির্দেশিত। এখন a, b, c, d ও e বিন্দুগুলো যোগ করে প্রান্তিক উপযোগ ( রেখা পাওয়া যায়।উত্তর

