উদ্দীপকের তথ্যের আলোকে জোগান রেখা অঙ্কন কর।
উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে জোগান রেখা অঙ্কন করে ব্যাখ্যা করা হলো- [চিত্র] চিত্রে OX অক্ষে জোগানের পরিমাণ এবং OY অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের সূচির আলোকে দাম যখন ১ টাকা জোগানের পরিমাণ তখন ২০ একক, যা a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। দাম বেড়ে যখন ২ ও ৩ টাকা হয় তখন জোগানের পরিমাণ বেড়ে যথাক্রমে ৪০ ও ৬০ একক হয়, যা b ও c বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন a, b ও c বিন্দুসমূহ যোগ করে SS রেখা পাওয়া যায়। SS রেখাই হলো উদ্দীপকের আলোকে অঙ্কিত জোগান রেখা।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকের তথ্যের আলোকে জোগান রেখা অঙ্কন কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চিত্রে OX অক্ষে জোগানের পরিমাণ এবং OY অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের সূচির আলোকে দাম যখন ১ টাকা জোগানের পরিমাণ তখন ২০ একক, যা a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। দাম বেড়ে যখন ২ ও ৩ টাকা হয় তখন জোগানের পরিমাণ বেড়ে যথাক্রমে ৪০ ও ৬০ একক হয়, যা b ও c বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন a, b ও c বিন্দুসমূহ যোগ করে SS রেখা পাওয়া যায়। SS রেখাই হলো উদ্দীপকের আলোকে অঙ্কিত জোগান রেখা।উত্তর
এখন উক্ত তথ্যের আলোকে চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম ও পরিমাণ ব্যাখ্যা করা হলো-
চিত্রে ভূমি অক্ষে (OX) চাহিদা ও জোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে (OY) দাম নির্দেশ করা হয়েছে। দাম ও চাহিদার পরিমাণ নিয়ে অঙ্কিত DD হলো চাহিদা রেখা এবং দাম ও জোগানের পরিমাণ নিয়ে অঙ্কিত SS রেখা হলো জোগান রেখা। উদ্দীপকে লক্ষ করা যায়, দাম বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১, ২ ও ৩ টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে যথাক্রমে ৬০, ৪০ ও ২০ একক হয় কিন্তু জোগান বৃদ্ধি পেয়ে ২০, ৪০ ও ৬০ একক হয়। দাম যখন ১ টাকা তখন জোগানের চেয়ে ab পরিমাণ চাহিদা বেশি হবে তাই দাম বৃদ্ধি পাবে। আবার দাম যখন ৩ টাকা তখন চাহিদার চেয়ে cd পরিমাণ জোগান বেশি বলে দাম হ্রাস পাবে। ফলে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এক্ষেত্রে ভারসাম্য দাম ২ টাকা অবস্থায় চাহিদা ও জোগানের পরিমাণ পরস্পর সমান অর্থাৎ ৪০ একক। অতএব চিত্র থেকে ভারসাম্য দাম ২ টাকা এবং ভারসাম্য পরিমাণ ৪০ একক।
