উদ্দীপকে উল্লিখিত বাজার ব্যবস্থায় কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করা হয়?
উত্তর: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতার চাহিদা ও (বিক্রেতার জোগানের ঘাত-প্রতিঘাতের ফলে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়। নিচে (চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করা হলো- [চিত্র] চাহিদা ও জোগানের পরিমাণ চিত্রে ভূমি অক্ষে (OX) চাহিদা ও জোগানের পরিমাণ (Q) এবং লম্ব অক্ষে (OY) দাম (P) নির্দেশ করা হয়েছে। এখানে DD চাহিদা রেখা এবং SS হলো জোগান রেখা উভয়ই পরস্পর E বিন্দুতে ছেদ করেছে- এই E বিন্দুই ভারসাম্য অবস্থা নির্দেশ করে। এখন দ্রব্যের দাম (P) কমে। যখন 5 টাকা হয় তখন চাহিদা > জোগান, ফলে বাজারে (hk) অতিরিক্ত চাহিদা বা ঘাটতি দেখা দিবে এবং দাম বৃদ্ধি পাবে। আবার, দ্রব্যের দাম যখন বেড়ে 15 টাকা হয়, তখন চাহিদা < জোগান হয় ফলে বাজারে (fg) পরিমাণ উদ্বৃত্ত দেখা দিবে এবং উদ্বৃত্ত পণ্য বিক্রয়ের জন্য দাম কমে যাবে। এখন, দ্রব্যের দাম 10 টাকা হলে, চাহিদা (D) = জোগান (S) = Q একক হয়। ফলে বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। চিত্রে E বিন্দুতেই চাহিদা ও জোগানের পরিমাণ সমান হওয়ার E হলো ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে ভারসাম্য দাম 10 টাকা এবং ভারসাম্য পরিমাণ Q একক নির্ধারিত হয়। সুতরাং, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার এভাবে চাহিদা ও জোগানের ঘাত-প্রতিঘাতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাজার ব্যবস্থায় কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চাহিদা ও জোগানের পরিমাণ
চিত্রে ভূমি অক্ষে (OX) চাহিদা ও জোগানের পরিমাণ (Q) এবং লম্ব অক্ষে (OY) দাম (P) নির্দেশ করা হয়েছে। এখানে DD চাহিদা রেখা এবং SS হলো জোগান রেখা উভয়ই পরস্পর E বিন্দুতে ছেদ করেছে- এই E বিন্দুই ভারসাম্য অবস্থা নির্দেশ করে। এখন দ্রব্যের দাম (P) কমে। যখন 5 টাকা হয় তখন চাহিদা > জোগান, ফলে বাজারে (hk) অতিরিক্ত চাহিদা বা ঘাটতি দেখা দিবে এবং দাম বৃদ্ধি পাবে।
আবার, দ্রব্যের দাম যখন বেড়ে 15 টাকা হয়, তখন চাহিদা < জোগান হয় ফলে বাজারে (fg) পরিমাণ উদ্বৃত্ত দেখা দিবে এবং উদ্বৃত্ত পণ্য বিক্রয়ের জন্য দাম কমে যাবে।
এখন, দ্রব্যের দাম 10 টাকা হলে, চাহিদা (D) = জোগান (S) = Q একক হয়। ফলে বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। চিত্রে E বিন্দুতেই চাহিদা ও জোগানের পরিমাণ সমান হওয়ার E হলো ভারসাম্য বিন্দু। এক্ষেত্রে ভারসাম্য দাম 10 টাকা এবং ভারসাম্য পরিমাণ Q একক নির্ধারিত হয়।
সুতরাং, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার এভাবে চাহিদা ও জোগানের ঘাত-প্রতিঘাতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়।
