উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা কর।
উত্তর: কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। অতএব প্রান্তিক উপযোগ, [গণিত] উদ্দীপকের তথ্যের আলোকে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ নির্ণয় করে ছকে উপস্থাপন করা হলো- [চিত্র] এখন ওপরের ছক থেকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করে মোট উপযোগ ও প্রান্তিক উপর্যোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো- [চিত্র] মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক: (i) মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। চিত্রে ১ম ও ২য় এককের ক্ষেত্রে TU রেখা ঊর্ধ্বগামী কিন্তু MU রেখা নিম্নগামী। (ii) TU ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে MU হ্রাস পায়। চিত্রে ২য় এককের পর ৩য় একক পর্যন্ত TU রেখা ক্রমহ্রাসমান হারে বাড়ছে কিন্তু MU রেখা নিম্নগামী। (iii) TU যখন সর্বোচ্চ, MU তখন শূন্য হয়। ৪ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে TU রেখা সর্বোচ্চ বিন্দুতে পৌছায় যখন MU রেখা ভূমি অক্ষকে ছেদ করে অর্থাৎ MU = 0 হয়। (iv) MU শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত TU বৃদ্ধি পায়। (v) MU ঋণাত্মক হলে TU কমতে থাকে। ৪ এককের পর MU রেখা ভূমি অক্ষের নিচে চলে যায় অর্থাৎ তা ঋণাত্মক হয়। এমতাবস্থায় TU রেখা নিম্নগামী হয় অর্থাৎ কমতে থাকে। অর্থাৎ ভোক্তা দ্রব্য ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগ বাড়ে কিন্তু প্রান্তিক উপযোগ কমে।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক চিত্রের…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকের তথ্য ও ওপরের চিত্র থেকে দেখা যায়, ১ একক আম ভোগের ফলে প্রাপ্ত মোট উপযোগ ৩ ইউটিল, যার সমন্বয় বিন্দু a এভাবে ২, ৩, ৪ ও ৫ একক আম ভোগের ফলে প্রাপ্ত মোট উপযোগ যথাক্রমে ৫, ৬, ৬ ও ৫ একক হয়। যেগুলোর সমন্বয় বিন্দু যথাক্রমে b, c, d ও e পাওয়া যায়। এই সমন্বয় বিন্দুগুলো যোগ করে মোট উপযোগ রেখা TU পাওয়া যায়। যা উদ্দীপকের ছকের আলোকে অঙ্কিত মোট উপযোগ রেখা।উত্তর
এখন ওপরের ছক থেকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করে মোট উপযোগ ও প্রান্তিক উপর্যোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো-
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক:
(i) মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। চিত্রে ১ম ও ২য় এককের ক্ষেত্রে TU রেখা ঊর্ধ্বগামী কিন্তু রেখা নিম্নগামী।
(ii) TU ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে হ্রাস পায়। চিত্রে ২য় এককের পর ৩য় একক পর্যন্ত TU রেখা ক্রমহ্রাসমান হারে বাড়ছে কিন্তু রেখা নিম্নগামী।
(iii) TU যখন সর্বোচ্চ, তখন শূন্য হয়। ৪ একক দ্রব্য ভোগের ক্ষেত্রে TU রেখা সর্বোচ্চ বিন্দুতে পৌছায় যখন রেখা ভূমি অক্ষকে ছেদ করে অর্থাৎ হয়।
(iv) শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত TU বৃদ্ধি পায়।
(v) ঋণাত্মক হলে TU কমতে থাকে। ৪ এককের পর রেখা ভূমি অক্ষের নিচে চলে যায় অর্থাৎ তা ঋণাত্মক হয়। এমতাবস্থায় TU রেখা নিম্নগামী হয় অর্থাৎ কমতে থাকে।
অর্থাৎ ভোক্তা দ্রব্য ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগ বাড়ে কিন্তু প্রান্তিক উপযোগ কমে।
