উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ এর মধ্যে সম্পর্ক নিম্নে বিশ্লেষণ করা হলো : একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ থেকে যে মোট যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তা হচ্ছে মোট উপযোগ। ভোক্তা যদি ক্রমাগত দ্রব্য ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় এবং ওই সময়ে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। আর প্রান্তিক উপযোগ যখন শূন্য তখন মোট উপযোগ হয় সর্বোচ্চ। নিম্নে উদ্দীপকের তথ্যের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ রেখা দেখানো হলো : [চিত্র] চিত্রে প্রথম এককে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সমান থাকলেও পরবর্তীতে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। ফলে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। আর ৬ষ্ঠ এককে যখন প্রান্তিক উপযোগ শূন্য তখন সর্বোচ্চ মোট উপযোগ পাওয়া যায়। অপরদিকে সপ্তম এককে ঋণাত্মক প্রান্তিক উপযোগ হওয়ায় তখন মোট উপযোগ কমে যায়। এরপরে ভোগ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগের ঋণাত্মক হয়ে যায় যার ফলে মোট উপযোগ ও হ্রাস পেতে থাকবে। অর্থাৎ প্রান্তিক উপযোগ যখন শূন্য তখনই সর্বোচ্চ মোট উপযোগ পাওয়া গিয়েছে তাই বলা যায়, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ অত্যন্ত সম্পর্কযুক্ত।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ এর মধ্…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকে সূচিটিতে দেখা যায় মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। আর তাই প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেয়েছে।
তাই বলা যায়, সূচিটিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে।উত্তর
চিত্রে প্রথম এককে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সমান থাকলেও পরবর্তীতে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। ফলে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। আর ৬ষ্ঠ এককে যখন প্রান্তিক উপযোগ শূন্য তখন সর্বোচ্চ মোট উপযোগ পাওয়া যায়। অপরদিকে সপ্তম এককে ঋণাত্মক প্রান্তিক উপযোগ হওয়ায় তখন মোট উপযোগ কমে যায়। এরপরে ভোগ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগের ঋণাত্মক হয়ে যায় যার ফলে মোট উপযোগ ও হ্রাস পেতে থাকবে। অর্থাৎ প্রান্তিক উপযোগ যখন শূন্য তখনই সর্বোচ্চ মোট উপযোগ পাওয়া গিয়েছে
তাই বলা যায়, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ অত্যন্ত সম্পর্কযুক্ত।
