দামের সাথে যোগানের সম্পর্ক কীরূপ?
উত্তর: দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী বা ধনাত্মক। কোনো দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে এর যোগানের পরিমাণ বাড়ে। আবার দাম কমার সাথে সাথে এর যোগানের পরিমাণ কমে। উৎপাদক বা বিক্রেতা অধিক মুনাফার আশায় দাম বাড়লে বাজারে পণ্যের সরবরাহ বাড়ায়। আর দাম কমলে লোকসানের ভয়ে যোগান কমিয়ে দেয়। অর্থাৎ, দাম যেদিকে পরিবর্তিত হয় যোগানও সেদিকে পরিবর্তিত হয়। এভাবে দাম ও যোগানের সম্পর্ক সমমুখী।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
দামের সাথে যোগানের সম্পর্ক কীরূপ?
উত্তর

