উদ্দীপক থেকে TU ও MU এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রে মোট উপযোগ (TU) ও প্রান্তিক উপযোগের (MU) সম্পর্ক দেখানো হয়েছে। কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। পক্ষান্তরে, কোনো দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধির ফলে যে বাড়তি বা অতিরিক্ত উপযোগ পাওয়া যায়, তাকে প্রান্তিক উপযোগ বলে। ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ (TU) বৃদ্ধি পায়। আর প্রান্তিক উপযোগ হ্রাস পায়। [চিত্র] চিত্র: বাজার ভারসাম্য উদ্দীপকের উপরের চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগ; নিচের চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশিত। চিত্রে দেখা যায় h বিন্দু পর্যন্ত ভোগে পরিমাণ বৃদ্ধির সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এবং প্রান্তিক উপযোগ হ্রাস পায়। চিত্রের h বিন্দুতে মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ (০) শূন্য। যা নিচের চিত্রে b বিন্দু দ্বারা দেখানো হয়েছে। h বিন্দুর পরে ভোগের পরিমাণ বৃদ্ধি করলে মোট উপযোগ হ্রাস পায় এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। অর্থাৎ বলা যায়, মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ হ্রাস পায় এবং মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ (০) শূন্য। মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপক থেকে TU ও MU এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dinajpur · 2021
উত্তর
চিত্র: বাজার ভারসাম্য
উদ্দীপকের উপরের চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগ; নিচের চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশিত। চিত্রে দেখা যায় h বিন্দু পর্যন্ত ভোগে পরিমাণ বৃদ্ধির সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এবং প্রান্তিক উপযোগ হ্রাস পায়। চিত্রের h বিন্দুতে মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ (০) শূন্য। যা নিচের চিত্রে b বিন্দু দ্বারা দেখানো হয়েছে। h বিন্দুর পরে ভোগের পরিমাণ বৃদ্ধি করলে মোট উপযোগ হ্রাস পায় এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। অর্থাৎ বলা যায়, মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগ হ্রাস পায় এবং মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ (০) শূন্য। মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়।উত্তর

