নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় কেন?
উত্তর: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের ফলে চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না বলে চাহিদা অস্থিতিস্থাপক হয়। কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার তেমন কোনো পরিবর্তন না ঘটলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এমনটি দেখা যায়। কারণ এসকল দ্রব্য দৈনন্দিন জীবনে যতটুকু পরিমাণ লাগবে, তার চেয়ে কম ভোগ করা যায় না। তাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লেও চাহিদা তেমন একটা পরিবর্তিত হয় না। এজন্যই মূলত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়ে থাকে।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয় কেন?
উত্তর

