শেয়ারFacebookWhatsApp

উপরিউক্ত উদ্দীপকে কোন ধরনের প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে? যুক্তিসহ বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে প্রদত্ত সূচিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুসারে, অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো দ্রব্যের ভোগ বাড়তে থাকলে প্রান্তিক উপযোগ হ্রাসের ফলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। এক্ষেত্রে প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। এরপর ভোগ আরও বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় এবং মোট উপযোগ কমতে থাকে। [চিত্র] উদ্দীপক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সূচি ('গ' নং দ্রষ্টব্য) এর আলোকে উপরে অঙ্কিত চিত্রে লক্ষ করা যায়, ১ম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ হলো ৩০ একক। এরপর ভোগ বৃদ্ধি করলে ২য় একক থেকে ২০ একক প্রান্তিক উপযোগ পাওয়া যায়। যা ১ম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ অপেক্ষা কম। একইভাবে ভোগ বৃদ্ধি করলে ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ পাওয়া যায় যথাক্রমে ১০, ৫, ১ ও ০ (শূন্য) একক, যা ক্রমান্বয়ে কমছে। কিন্তু মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ছে। এক্ষেত্রে ৬ষ্ঠ এককে প্রাপ্ত প্রান্তিক উপযোগ শূন্য হওয়ায় মোট উপযোগ সর্বোচ্চ হয়। এরপর আরও ভোগ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে এবং মোট উপযোগ কমতে থাকবে। তাই পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সূচিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে।

HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল

উপরিউক্ত উদ্দীপকে কোন ধরনের প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে? যুক…

উদ্দীপক

নিম্নে একজন ভোক্তার একটি নির্দিষ্ট দ্রব্যের জন্য উপযোগ সূচি দেওয়া হলো- question image

Sylhet · 2019

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায়, তাকে প্রান্তিক উপযোগ বলে।

উত্তর

মোট উপযোগ স্থির হারে বাড়লে প্রান্তিক উপযোগের কোনো পরিবর্তন ঘটে না। সাধারণত প্রান্তিক উপযোগ বাড়লে মোট উপযোগ ক্রমবর্ধমান হারে, আর প্রান্তিক উপযোগ কমলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। কিন্তু প্রান্তিক উপযোগ স্থির থাকলে মোট উপযোগ স্থির হারে বাড়ে। সুতরাং, মোট উপযোগ যদি স্থির হারে বাড়ে, তাহলে বুঝতে হবে প্রান্তিক উপযোগ স্থির আছে অর্থাৎ প্রান্তিক উপযোগের কোনো পরিবর্তন ঘটেনি।

উত্তর

নিচে উদ্দীপকের তথ্যের আলোকে প্রান্তিক উপযোগ সূচি তৈরি করা হলো- কোনো দ্রব্যের সর্বশেষ একক থেকে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে। তাই কোনো দ্রব্যের যেকোনো একটি একক থেকে প্রাপ্ত মোট উপযোগ থেকে পূর্ববর্তী একক থেকে প্রাপ্ত মোট উপযোগ বিয়োগ করলে প্রান্তিক উপযোগ পাওয়া যায়। question image

উত্তর

উদ্দীপকে প্রদত্ত সূচিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুসারে, অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো দ্রব্যের ভোগ বাড়তে থাকলে প্রান্তিক উপযোগ হ্রাসের ফলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। এক্ষেত্রে প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হয়। এরপর ভোগ আরও বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় এবং মোট উপযোগ কমতে থাকে। question image উদ্দীপক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সূচি ('গ' নং দ্রষ্টব্য) এর আলোকে উপরে অঙ্কিত চিত্রে লক্ষ করা যায়, ১ম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ হলো ৩০ একক। এরপর ভোগ বৃদ্ধি করলে ২য় একক থেকে ২০ একক প্রান্তিক উপযোগ পাওয়া যায়। যা ১ম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ অপেক্ষা কম। একইভাবে ভোগ বৃদ্ধি করলে ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ পাওয়া যায় যথাক্রমে ১০, ৫, ১ ও ০ (শূন্য) একক, যা ক্রমান্বয়ে কমছে। কিন্তু মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ছে। এক্ষেত্রে ৬ষ্ঠ এককে প্রাপ্ত প্রান্তিক উপযোগ শূন্য হওয়ায় মোট উপযোগ সর্বোচ্চ হয়। এরপর আরও ভোগ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে এবং মোট উপযোগ কমতে থাকবে। তাই পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সূচিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে।
HSCEconomics 1st PaperChapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দেয়া আছে, Q, = 10 + 5P যেখানে P = দাম, Q = যোগানের পরিমাণ

Sylhet · 2017

ক
চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে?
খ
চাহিদা কি শুধুমাত্র দামের উপর নির্ভরশীল?
গ
প্রদত্ত সমীকরণ হতে যোগান রেখা অঙ্কন করো।
ঘ
উপরের সমীকরণে ছেদক 5 হলে যোগান রেখার কোন ধরনের পরিবর্তন হবে বলে তুমি মনে করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.চাহিদা কি শুধুমাত্র দামের উপর নির্ভরশীল?

চাহিদা কি শুধুমাত্র দামের উপর নির্ভরশীল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে?

চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Sylhet · 2017

ক
চলক কী?
খ
উপকরণের দাম দ্বারা দ্রব্যের যোগান কীভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা করো।
গ
উপরের উদ্দীপক হতে মোট উপযোগ সূচি তৈরি করো।
ঘ
উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যেকার সম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.উপকরণের দাম দ্বারা দ্রব্যের যোগান কীভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা করো।

উপকরণের দাম দ্বারা দ্রব্যের যোগান কীভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চলক কী?

চলক কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিভিন্ন দামের প্রেক্ষিতে কোনো পণ্যের চাহিদা ও যোগানের পরিমাণ নিম্নের সূচিতে দেয়া হলো- question image

Chittagong · 2017

ক
প্রান্তিক উপযোগ কী?
খ
চাহিদা রেখা কেন ঊর্ধ্বগামী হতে পারে?
গ
উদ্দীপকের আলোকে লেখচিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।
ঘ
উৎপাদনের উপকরণের দাম হ্রাসের কারণে প্রতি একক দামে যদি যোগান দ্বিগুণ বৃদ্ধি পায় তবে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.চাহিদা রেখা কেন ঊর্ধ্বগামী হতে পারে?

চাহিদা রেখা কেন ঊর্ধ্বগামী হতে পারে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রান্তিক উপযোগ কী?

প্রান্তিক উপযোগ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উপরের সমীকরণে ছেদক 5 হলে যোগান রেখার কোন ধরনের পরিবর্তন হবে বলে তুমি মনে করো?প্রদত্ত সমীকরণ হতে যোগান রেখা অঙ্কন করো।চাহিদা কি শুধুমাত্র দামের উপর নির্ভরশীল?চাহিদার আয় স্থিতিস্থাপকতা কাকে বলে?উদ্দীপকের আলোকে প্রান্তিক উপযোগ ও মোট উপযোগের মধ্যেকার সম্পর্ক বিশ্লেষণ করো।উপরের উদ্দীপক হতে মোট উপযোগ সূচি তৈরি করো।উপকরণের দাম দ্বারা দ্রব্যের যোগান কীভাবে প্রভাবিত হয়? ব্যাখ্যা করো।চলক কী?উৎপাদনের উপকরণের দাম হ্রাসের কারণে প্রতি একক দামে যদি যোগান দ্বিগুণ বৃদ্ধি পায় তউদ্দীপকের আলোকে লেখচিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।চাহিদা রেখা কেন ঊর্ধ্বগামী হতে পারে?প্রান্তিক উপযোগ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।