উপরিউক্ত উদ্দীপক থেকে প্রান্তিক উপযোগ সূচি নিরূপণ করো।
উত্তর: নিচে উদ্দীপকের তথ্যের আলোকে প্রান্তিক উপযোগ সূচি তৈরি করা হলো- কোনো দ্রব্যের সর্বশেষ একক থেকে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে। তাই কোনো দ্রব্যের যেকোনো একটি একক থেকে প্রাপ্ত মোট উপযোগ থেকে পূর্ববর্তী একক থেকে প্রাপ্ত মোট উপযোগ বিয়োগ করলে প্রান্তিক উপযোগ পাওয়া যায়। [চিত্র]
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উপরিউক্ত উদ্দীপক থেকে প্রান্তিক উপযোগ সূচি নিরূপণ করো।
উদ্দীপক

Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
উদ্দীপক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ সূচি ('গ' নং দ্রষ্টব্য) এর আলোকে উপরে অঙ্কিত চিত্রে লক্ষ করা যায়, ১ম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ হলো ৩০ একক। এরপর ভোগ বৃদ্ধি করলে ২য় একক থেকে ২০ একক প্রান্তিক উপযোগ পাওয়া যায়। যা ১ম একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ অপেক্ষা কম। একইভাবে ভোগ বৃদ্ধি করলে ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ পাওয়া যায় যথাক্রমে ১০, ৫, ১ ও ০ (শূন্য) একক, যা ক্রমান্বয়ে কমছে। কিন্তু মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ছে। এক্ষেত্রে ৬ষ্ঠ এককে প্রাপ্ত প্রান্তিক উপযোগ শূন্য হওয়ায় মোট উপযোগ সর্বোচ্চ হয়। এরপর আরও ভোগ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে এবং মোট উপযোগ কমতে থাকবে। তাই পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সূচিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে।
