উপকরণ দাম কীভাবে যোগানের পরিমাণকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: উপকরণের দাম যোগানের পরিমাণকে ঋণাত্মকভাবে প্রভাবিত করে। কোন দ্রব্য উৎপাদনের প্রয়োজনীয় উপকরণসমূহের দাম বৃদ্ধি পেলে উক্ত দ্রব্যের মোট উৎপাদন খরচ বৃদ্ধি পায়। ফলে উৎপাদিত দ্রব্যের কাঙ্ক্ষিত যোগান নিশ্চিত করা সম্ভব হয় না। অন্যদিকে, প্রয়োজনীয় উপকরণের মূল্য কম হলে উৎপাদন ব্যয় হ্রাস পায়। এতে মোট উৎপাদন বৃদ্ধি পায়। ফলে পর্যাপ্ত যোগান দেওয়া সম্ভব হয়। অর্থাৎ উপকরণের দাম বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট দ্রব্যের যোগান হ্রাস পায় ও উপকরণের দাম হ্রাস পেলে দ্রব্যের যোগান বৃদ্ধি পায়। এভাবে উপকরণের দাম সংশ্লিষ্ট দ্রব্যের যোগানকে প্রভাবিত করে।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উপকরণ দাম কীভাবে যোগানের পরিমাণকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
উত্তর

