উদ্দীপকের চিত্রের MU রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে আরো নিচে গমন করলে দাম ও প্রান্তিক উপযোগের কীরূপ পরিবর্তন ঘটবে?
উত্তর: উদ্দীপকের চিত্রের MU রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে আরও নিচে গমন করলে দাম ও প্রান্তিক উপযোগ উভয়টিই ঋণাত্মক হবে। [চিত্র] রেখাচিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় দ্রব্যের দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 5 একক এবং প্রান্তিক উপযোগ হলো aa [গণিত] । দাম কমে যখন 15 টাকা হলো তখন চাহিদার পরিমাণ বেড়ে হলো 10 একক, কিন্তু প্রান্তিক উপযোগ কমে bb [গণিত] হয়েছে। আবার দাম আরো কমে যখন 10 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ বেড়ে 15 একক হয়েছে, কিন্তু প্রান্তিক উপযোগ আরো কমে cc [গণিত] হয়েছে। এখন দ্রব্যের দাম আরও কমে গেলে দ্রব্যের চাহিদা আরও বেড়ে যাবে এবং প্রান্তিক উপযোগ তখন শূন্যও হতে পারে, যা চিত্রে d বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপর যদি দ্রব্যের চাহিদা আরও বাড়ানো হয় তাহলে প্রান্তিক উপযোগ ও দাম উভয়ই ঋণাত্মক হবে। যা চিত্রের বিন্দু দ্বারা দেখানো হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রটির MU রেখাটি যখন ভূমি অক্ষকে ছেদ করে তখন দাম ও প্রান্তিক উপযোগ শূন্য হয় আর যখন রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে নিচে গমন করে তখন দাম ও প্রান্তিক উপযোগ উভয়টিই ঋণাত্মক হয়।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকের চিত্রের MU রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে আরো নিচে গমন করলে দ…
উদ্দীপক

Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
দ্রব্যের একক
রেখাচিত্রে ভূমি অক্ষে (OX) দ্রব্যের একক এবং লম্ব অক্ষে (OY) প্রান্তিক উপযোগ ও দাম পরিমাপ করা হয়েছে। চিত্রে দেখা যায় দ্রব্যের দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 5 একক; প্রান্তিক উপযোগ হলো । দাম কমে যখন 15 টাকা হলো তখন চাহিদার পরিমাণ বেড়ে হলো 10 একক, কিন্তু প্রান্তিক উপযোগ কমে হয়েছে । আবার দাম আরও কমে যখন 10 টাকা হয় তখন চাহিদার পরিমাণ বেড়ে হয় 15 একক এবং প্রান্তিক উপযোগ আরও কমে হয়েছে । সুতরাং এখানে বলা যায়, দাম কমার ফলে কোনো ব্যক্তি কোনো দ্রব্যের যত বেশি পরিমাণ ভোগ করে তার নিকট ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমতে থাকে অর্থাৎ এখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়েছে।উত্তর
রেখাচিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় দ্রব্যের দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 5 একক এবং প্রান্তিক উপযোগ হলো । দাম কমে যখন 15 টাকা হলো তখন চাহিদার পরিমাণ বেড়ে হলো 10 একক, কিন্তু প্রান্তিক উপযোগ কমে হয়েছে। আবার দাম আরো কমে যখন 10 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ বেড়ে 15 একক হয়েছে, কিন্তু প্রান্তিক উপযোগ আরো কমে হয়েছে। এখন দ্রব্যের দাম আরও কমে গেলে দ্রব্যের চাহিদা আরও বেড়ে যাবে এবং প্রান্তিক উপযোগ তখন শূন্যও হতে পারে, যা চিত্রে d বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপর যদি দ্রব্যের চাহিদা আরও বাড়ানো হয় তাহলে প্রান্তিক উপযোগ ও দাম উভয়ই ঋণাত্মক হবে। যা চিত্রের বিন্দু দ্বারা দেখানো হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রটির রেখাটি যখন ভূমি অক্ষকে ছেদ করে তখন দাম ও প্রান্তিক উপযোগ শূন্য হয় আর যখন রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে নিচে গমন করে তখন দাম ও প্রান্তিক উপযোগ উভয়টিই ঋণাত্মক হয়।
