উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে নিচে তা চিত্রসহ ব্যাখ্যা করা হলো। [চিত্র] প্রশ্নত্তরের প্রয়োজনে প্রথমে চাহিদা অপরিবর্তিত থাকা অবস্থায় প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে চাহিদা রেখা Df ও যোগান রেখা Sf অংকন করা হলো। রেখাদ্বয় পরস্পরকে E0 বিন্দুতে ছেদ করায় সেখানে মাছের ভারসাম্য দাম ১৬০ টাকা ও ভারসাম্য পরিমাণ ২০ কেজি নির্ধারিত হয়েছে। এখন প্রশ্নানুযায়ী ধরা যাক, যোগান স্থির অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদা বৃদ্ধি পেল। এ অবস্থায় মনে করি Df রেখা উপরে ডানদিকে স্থানান্তরিত হয়ে মাছের নতুন চাহিদা রেখা Df1 তে রূপান্তরিত হলো। চিত্রে দেখা যায়, পরিবর্তিত চাহিদা রেখা Df1 অপরিবর্তিত যোগান রেখা Sf কে E₁ বিন্দুতে ছেদ করে। ফলে সেখানে নতুন ভারসাম্য দাম ১৮০ টাকা ও পরিমাণ ২৫ কেজি নির্ধারিত হয়। এখন লক্ষ্য করলে দেখা যায়, এ ভারসাম্য দাম ও পরিমাণ পূর্বের ভারসাম্য দাম ও পরিমাণের চেয়ে বেশি। সুতরাং বলা যায়, উল্লিখিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেলে ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটবে; ফলে সৃষ্ট নতুন ভারসাম্য অবস্থায় মাছের ভারসাম্য দাম ও পরিমাণ পরিবর্তিত হয়ে যাবে।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কী প্র…
উদ্দীপক

Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
প্রদত্ত চিত্রে ভূমি (OX) অক্ষে মাছের মোট চাহিদা ও যোগান এবং লম্ব (OY) অক্ষে মাছের দাম পরিমাপ করা হয়েছে। প্রদত্ত সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে মাছের বাজার চাহিদা রেখা Df ও বাজার যোগান রেখা Sf অংকন করা হয়েছে।
বাজার ভারসাম্যের শর্তানুসারে মাছের বাজারে যে দামে মাছের মোট চাহিদা ও যোগান সমান হয় সেখানে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। চিত্রে এ অবস্থা Df ও Sf রেখাদ্বয়ের ছেদ বিন্দু E0 তে অর্জিত হয়েছে। ঐ বিন্দুতে দেখা যায়, কক্সবাজারে মাছের ভারসাম্য দাম ১৬০ টাকা ও ভারসাম্য পরিমাণ ২০ কেজি নির্ধারিত হয়েছে।উত্তর
প্রশ্নত্তরের প্রয়োজনে প্রথমে চাহিদা অপরিবর্তিত থাকা অবস্থায় প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে চাহিদা রেখা Df ও যোগান রেখা Sf অংকন করা হলো। রেখাদ্বয় পরস্পরকে E0 বিন্দুতে ছেদ করায় সেখানে মাছের ভারসাম্য দাম ১৬০ টাকা ও ভারসাম্য পরিমাণ ২০ কেজি নির্ধারিত হয়েছে। এখন প্রশ্নানুযায়ী ধরা যাক, যোগান স্থির অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদা বৃদ্ধি পেল। এ অবস্থায় মনে করি Df রেখা উপরে ডানদিকে স্থানান্তরিত হয়ে মাছের নতুন চাহিদা রেখা Df1 তে রূপান্তরিত হলো। চিত্রে দেখা যায়, পরিবর্তিত চাহিদা রেখা Df1 অপরিবর্তিত যোগান রেখা Sf কে E₁ বিন্দুতে ছেদ করে। ফলে সেখানে নতুন ভারসাম্য দাম ১৮০ টাকা ও পরিমাণ ২৫ কেজি নির্ধারিত হয়। এখন লক্ষ্য করলে দেখা যায়, এ ভারসাম্য দাম ও পরিমাণ পূর্বের ভারসাম্য দাম ও পরিমাণের চেয়ে বেশি।
সুতরাং বলা যায়, উল্লিখিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেলে ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটবে; ফলে সৃষ্ট নতুন ভারসাম্য অবস্থায় মাছের ভারসাম্য দাম ও পরিমাণ পরিবর্তিত হয়ে যাবে।
