প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যে পরিমাণে বৃদ্ধি পায় তাই হলো প্রান্তিক উপযোগ। ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। যেমন: একজন ভোক্তা ২ একক পেয়ারা ভোগ করে ১২ টাকার সমান মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ পায়। এখন ভোক্তা যদি অতিরিক্ত আরও এক একক পেয়ারা ভোগ করে তাহলে তার মোট উপযোগ বৃদ্ধি পায় ১৬ টাকার সমান। এ ক্ষেত্রে ভোক্তার প্রান্তিক উপযোগ হবে (১৬-১২) = ৪ টাকার সমান। সুতরাং, দেখা যায়, প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আর এ কারণেই প্রান্তিক উপযোগ রেখাটি বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয়।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন?
উত্তর

