উদ্দীপকে প্রদত্ত তথ্য হতে চাহিদা রেখা অঙ্কন করো ।
উত্তর: কোন কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষার পাশাপাশি তা ক্রয়ের সামর্থ্য এবং অর্থব্যয়ের ইচ্ছা থাকলে তবেই তাকে চাহিদা বলে। দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্কের গাণিতিক প্রকাশই চাহিদা সূচি আর চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশই হলো চাহিদা রেখা । উদ্দীপকে দাম বাড়ার সাথে চাহিদার পরিবর্তন একটি সমানুপাতিক হারে হয় বিধায় চাহিদা রেখাটি একটি সরল রেখা হবে। উদ্দীপকে প্রদত্ত তথ্য হতে চাহিদা রেখা অঙ্কন করে পাই, [চিত্র] প্রদত্ত চিত্রে, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ ও লম্ব অক্ষে দাম নির্দেশিত । দ্রব্যের দাম যখন ৩ টাকা তখন চাহিদার পরিমাণ ১৮ একক যা a বিন্দু দ্বারা নির্দেশিত। দাম বেড়ে যখন ৬, ৯ ও ১২ টাকা হয় তখন চাহিদার পরিমাণ যথাক্রমে ১৪, ১০ ও ৬ একক। যা যথাক্রমে b, c ও d বিন্দু দ্বারা নির্দেশিত। এখন a, b, c ও d বিন্দু যোগ করে DD [গণিত] রেখা পাওয়া যায়। এই DD [গণিত] রেখাই চাহিদা রেখা ।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকে প্রদত্ত তথ্য হতে চাহিদা রেখা অঙ্কন করো ।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
প্রদত্ত চিত্রে, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ ও লম্ব অক্ষে দাম নির্দেশিত । দ্রব্যের দাম যখন ৩ টাকা তখন চাহিদার পরিমাণ ১৮ একক যা a বিন্দু দ্বারা নির্দেশিত। দাম বেড়ে যখন ৬, ৯ ও ১২ টাকা হয় তখন চাহিদার পরিমাণ যথাক্রমে ১৪, ১০ ও ৬ একক। যা যথাক্রমে b, c ও d বিন্দু দ্বারা নির্দেশিত। এখন a, b, c ও d বিন্দু যোগ করে রেখা পাওয়া যায়। এই রেখাই চাহিদা রেখা ।উত্তর

