উদ্দীপকে উল্লিখিত সুচিতে খালিঘর পূর্ণ করো এবং উদ্দীপকে অর্থনীতির কোন বিধিটি কার্যকর হয়েছে? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুচিতে খালিঘর পূর্ণ করা হলো এবং কার্যকর ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করা হলো : একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগ থেকে যে মোট যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তা হচ্ছে মোট উপযোগ। অপরদিকে ঐ দ্রব্যটির অতিরিক্ত প্রতি একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তা প্রান্তিক উপযোগ। আর বিভিন্ন একক থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগের সমষ্টি হল মোট উপযোগ। তাই মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ পরস্পর সম্পর্কযুক্ত। নিম্নে ভোক্তার X দ্রব্য ভোগের পরিমাণ ও [চিত্র] উদ্দীপকে সূচিটিতে দেখা যায় মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। আর তাই প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেয়েছে। তাই বলা যায়, সূচিটিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সুচিতে খালিঘর পূর্ণ করো এবং উদ্দীপকে অর্থনীতির কো…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকে সূচিটিতে দেখা যায় মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। আর তাই প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেয়েছে।
তাই বলা যায়, সূচিটিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে।উত্তর
চিত্রে প্রথম এককে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সমান থাকলেও পরবর্তীতে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। ফলে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। আর ৬ষ্ঠ এককে যখন প্রান্তিক উপযোগ শূন্য তখন সর্বোচ্চ মোট উপযোগ পাওয়া যায়। অপরদিকে সপ্তম এককে ঋণাত্মক প্রান্তিক উপযোগ হওয়ায় তখন মোট উপযোগ কমে যায়। এরপরে ভোগ বৃদ্ধি করলে প্রান্তিক উপযোগের ঋণাত্মক হয়ে যায় যার ফলে মোট উপযোগ ও হ্রাস পেতে থাকবে। অর্থাৎ প্রান্তিক উপযোগ যখন শূন্য তখনই সর্বোচ্চ মোট উপযোগ পাওয়া গিয়েছে
তাই বলা যায়, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ অত্যন্ত সম্পর্কযুক্ত।
