চিনির চাহিদার অপেক্ষকটির সাহায্যে চাহিদার সংকোচন প্রসারণের ধারণা ব্যাখ্যা কর।
উত্তর: চিনির চাহিদা অপেক্ষকের সাহায্যে চাহিদার সংকোচন প্রসারণের ধারণা বিশ্লেষণ করা হলো— অন্যান্য বিষয় অপরিবর্তিত রেখে দামের পরিবর্তন সাপেক্ষে চাহিদার যে পরিবর্তন হয় তাকে চাহিদার সংকোচন প্রসারণ বলে। দাম হ্রাসের ফলে চাহিদার বৃদ্ধিকে চাহিদার প্রসারণ এবং দাম বৃদ্ধির ফলে চাহিদার হ্রাসকে চাহিদার সংকোচন বলে। 'গ' হতে প্রাপ্ত রেখায় চাহিদার সংকোচন ও প্রসারণ দেখানো হলোঃ- [চিত্র] চিত্র: চাহিদার সংকোচন প্রসারণ রেখা চিত্রানুযায়ী চিনির দাম ১০ টাকায় চাহিদা ৪১০ কেজি। দাম বৃদ্ধি পেয়ে ২০ টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে ৩৭০ কেজি। দাম পুনরায় বৃদ্ধি পেয়ে ৩০ ও ৪০ টাকা হলে চাহিদা আরো হ্রাস পেয়ে ৩৩০ কেজি ও ২৯০ কেজি হয়। অর্থাৎ দাম বৃদ্ধিতে চাহিদার সংকোচন হয়। বিপরীতভাবে দাম কমে ৪০ ৩০ ২০, ১০ হলে চাহিদা ২৯০ কেজি ৩৩০ কেজি ৩৭০ কেজি ও ৪১০ কেজি হয় অর্থাৎ চাহিদার প্রসারণ ঘটে।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
চিনির চাহিদার অপেক্ষকটির সাহায্যে চাহিদার সংকোচন প্রসারণের ধারণা ব্…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: চাহিদা রেখা
চিত্রের DD চাহিদা রেখায় লম্ব অক্ষের পরিবর্তন
ΔP = 20-10=10; 30-20=10; 40-30=10
ভূমি অক্ষের পরিবর্তন
ΔQ = 370-410=-40; 330-370=-40
DD চাহিদা রেখার ঢাল = ΔP / ΔQ = 10/-40 = -¼
∴ চিনির চাহিদা রেখার ঢাল = -¼উত্তর
চিত্র: চাহিদার সংকোচন প্রসারণ রেখা
চিত্রানুযায়ী চিনির দাম ১০ টাকায় চাহিদা ৪১০ কেজি। দাম বৃদ্ধি পেয়ে ২০ টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে ৩৭০ কেজি। দাম পুনরায় বৃদ্ধি পেয়ে ৩০ ও ৪০ টাকা হলে চাহিদা আরো হ্রাস পেয়ে ৩৩০ কেজি ও ২৯০ কেজি হয়। অর্থাৎ দাম বৃদ্ধিতে চাহিদার সংকোচন হয়। বিপরীতভাবে দাম কমে ৪০ ৩০ ২০, ১০ হলে চাহিদা ২৯০ কেজি ৩৩০ কেজি ৩৭০ কেজি ও ৪১০ কেজি হয় অর্থাৎ চাহিদার প্রসারণ ঘটে।
