উদ্দীপকে উল্লিখিত চিত্রে ST রেখাকে কি যোগান রেখা বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের ST রেখাটিকে যোগান রেখা বলা যায়। কেননা যোগান রেখা সাধারণত বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী হয় এবং এ রেখার ঢাল ধনাত্মক হয়। যেহেতু উদ্দীপকের রেখাটি বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী এবং এর ঢাল ধনাত্মক তাই ST রেখাকে যোগান রেখা বলা যায়। যোগান বিধি অনুযায়ী অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের মধ্যে এ সমমুখী সম্পর্কের কারণে যোগান রেখা সাধারণত বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। যোগান বিধির প্রযোজ্যতার কারণে তথা দাম বাড়ার সাথে সাথে যোগান বাড়ায় যোগান রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয় এবং এর ঢাল ধনাত্মক হয়। সুতরাং উদ্দীপকের ST রেখাটিকে যোগান রেখা বলা যায়।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্রে ST রেখাকে কি যোগান রেখা বলা যায়? উত্তরের স…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
সাধারণত স্বাধীন চলককে ভূমি অক্ষে এবং নির্ভরশীল চলককে লম্ব অক্ষে পরিমাপ করা হয়। এখন লম্ব অক্ষভিত্তিক পরিবর্তনকে AY এবং ভূমি অক্ষভিত্তিক পরিবর্তনকে AX ধরলে-
রেখার ঢাল চিহ্ন দ্বারা অতি ক্ষুদ্র পরিবর্তনকে বোঝায়।
উদ্দীপকের চিত্রের ST রেখার উপর a বিন্দুতে ঢাল পরিমাপ করতে হবে। এ বিন্দুতে ও এর প্রাথমিক মান ছিল যথাক্রমে 10 এবং 5। পরবর্তীতে ও এর মান বৃদ্ধি পেয়ে দাঁড়ায় যথাক্রমে 20 এবং 10।
এখন ও চলকের পরিবর্তন বের করা যায়-
ST রেখার a বিন্দুতে এর পরিবর্তন
আবার ST রেখার b বিন্দুতে এর পরিবর্তন
সুতরাং a বিন্দুতে ঢাল .
আমরা জানি, সরলরেখার সকল বিন্দুতে ঢাল সমান। তাই ST রেখার ঢাল 0.5।উত্তর

