“দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক সমমুখী”- ব্যাখ্যা কর।
উত্তর: যোগানবিধি অনুসারে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে, যোগান বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়। যোগান বিধি মোতাবেক, দামের সাথে যোগান সমমুখী। সাধারণত যোগানকারীরা দ্রব্যের দামের উপর নির্ভর করে যোগান কমবেশি করেন। যখন দ্রব্যের দাম বেশি থাকে তখন বিক্রেতা/ যোগানদাতারা অধিক মুনাফার আশায় অধিক পরিমাণে যোগান দেয়। আবার দ্রব্যের দাম কম থাকলে কম যোগান দেয়। ফলে বলা যায়, দ্রব্যের দামের সাথে যোগান সমমুখী।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
“দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক সমমুখী”- ব্যাখ্যা কর।
উত্তর

