উদ্দীপকে যে উপযোগ বিধিটি কার্যকর হয়েছে তা কি সকল ক্ষেত্রে কার্যকর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সকল ক্ষেত্রে কার্যকর নয়। প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান। এই প্রান্তিক বিধি অনুসারে একটি নির্দিষ্ট সময়ে ভোক্তার কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগের সাথে সাথে মোট উপযোগ ক্রমশ বাড়বে। তবে প্রতিবারই এ বাড়ার হার ক্রমহ্রাসমান হবে। ফলে, অতিরিক্ত ভোগের ফলে প্রান্তিক উপযোগ কমে যেতে থাকে। একটি নির্দিষ্ট সময়ে একটি বিশেষ দ্রব্যের অভাব সীমাবদ্ধ। অভাবের উপর ভিত্তি করেই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের বিধি প্রতিষ্ঠিত। উদ্দীপকে দ্রব্য ভোগের একক (q) এবং মোট উপযোগ (Tu) দেওয়া আছে। ভোগ বেড়ে গিয়ে এভাবে ২, ৩, ৪ ও ৫ হলে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বেড়ে ১০, ১২, ১২ ও ১০ হয়। ফলে প্রান্তিক উপযোগ যথাক্রমে ৪, ২, ০, -২ হয় যা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে নির্দেশ করে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে যে যে শর্ত আছে। যেমন- ভোক্তার আয়, রুচি, অভ্যাস স্থির। বাস্তবিকভাবে দেখলে, সর্বদা ভোক্তার আয় যে স্থির থাকবে এমন নয়, মানুষের রুচি সমান থাকে না। দ্রব্যের একক সমান না হলে এবং সময় পরিবর্তন হলে প্রান্তিক উপযোগও পরিবর্তন হয়। অতএব, উদ্দীপকে কার্যকরী ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সবক্ষেত্রে কার্যকর নয়।
HSC Economics 1st Paper Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 2 : ভোক্তা ও উৎপাদকের আচরণ · সৃজনশীল
উদ্দীপকে যে উপযোগ বিধিটি কার্যকর হয়েছে তা কি সকল ক্ষেত্রে কার্যকর? …
উদ্দীপক

Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
চিত্রঃ প্রান্তিক উপযোগ রেখা
চিত্রে, ভূমি অক্ষে ভোগের একক (OQ) এবং লম্ব অক্ষের প্রান্তিক উপযোগ ( লেখা হয়েছে।
এখানে, ভোগের একক ২,৩,৪,৫ ও প্রান্তিক উপযোগ ৪, ২, ০ ও -২ হয় যা a, b, c, d, e বিন্দু উৎপন্ন করে রেখা পাওয়া যায়।উত্তর

