কর্মভার নিরসনে কর্ম-বিরতির প্রয়োজন হয় কেন?
উত্তর: কর্মভার হল কর্মের প্রতি আগ্রহ বা ইচ্ছা হ্রাস পাওয়া, শ্রান্তি ও বিরক্তিবোধ বৃদ্ধি পাওয়া এবং দীর্ঘক্ষণ কাজ করার ফলে সৃষ্ট মানসিক অবস্থা। কর্মভার নিরসনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যার মধ্যে অন্যতম একটি হলো কর্ম-বিরতি। ব্যক্তির কর্ম ক্লান্তি দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্মবিরতির আবশ্যকতা অনস্বীকার্য। গবেষণায় প্রমাণিত হয়েছে যে কর্ম বিরতির ফলে যে সময় ব্যয় হয় তাদের উৎপাদন হ্রাস পায় না বরং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। সুতরাং কর্ম-বিরতির মাধ্যমে কর্মভার নিরসন করা সম্ভব পাশাপাশি উৎপাদনও বাড়ানো সম্ভব।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
কর্মভার নিরসনে কর্ম-বিরতির প্রয়োজন হয় কেন?
উত্তর