শেয়ারFacebookWhatsApp

মিজানের মানসিক বিপর্যস্ত উৎস কী?

উত্তর: উদ্দীপকে মিজানের মানসিক বিপর্যস্ততাকে হতাশা বলা হয় । হতাশা হলো সফলতা লাভের আশা ভঙ্গের একটি মানসিক অনুভূতি । প্রেরণা দ্বারা চালিত হয়ে মানুষ সর্বদা লক্ষ্যবস্তু অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে। এ লক্ষ্যবস্তু অর্জনে প্রতিবন্ধকতার সৃষ্টি হলে বা বাধাপ্রাপ্ত ব্যক্তি অসহায় বোধ করে এবং এর ফলশ্রুতিতে দেখা দেয় হতাশা। হতাশাগ্রস্ত একজন ব্যক্তির সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, তখন সে ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে রাগ, দুঃখ এবং দুশ্চিন্তা প্রকাশ করে থাকে। চরম হতাশার ফলে ব্যক্তি বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ও ক্ষতিকর আচরণ করে থাকে। উদ্দীপকে মিজানের দিকে লক্ষ করলে দেখতে পাই, সে পড়াশোনা শেষ করে একজন প্রকৌশলী হতে চায়। সে লক্ষ্যে সে বিজ্ঞান বিভাগ থেকে বিভিন্ন শিক্ষাস্তর পার করে প্রকৌশলি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথমবার অকৃতকার্য হয় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। এ অবস্থায় সে লেখাপড়া বাদ দেওয়ার মতো ক্ষতিকর সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তার লক্ষ্যবস্তুতে পৌছানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ফলে সে নিজেকে অযোগ্য মনে করে অসহায়ত্ব বোধ করে। তার এই অসহায়ত্ব বোধই তার ভেতরে হতাশার জন্ম দেয়। তাই উদ্দীপকে সৃষ্ট মিজানের মানসিক বিপর্যস্ততাকে হতাশা বলে আখ্যায়িত করা যায়।

HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল

মিজানের মানসিক বিপর্যস্ত উৎস কী?

উদ্দীপক

ছেলেবেলা থেকে মিজানের স্বপ্ন সে প্রকৌশলী হবে। কিন্তু যথেষ্ট প্রস্তুতি থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষায় সে কৃতকার্য হতে পারে না। এ অবস্থায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার এ মানসিক অবস্থা বুঝতে পেরে তার বড় ভাই গঠনমূলক প্রতিক্রিয়া করার কথা বলে। এতে সে- অনুপ্রাণিত হয়ে তার ব্যর্থতার কারণ মূল্যায়ন করে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে সে পুনরায় পরীক্ষা দেয় এবং সফলতা অর্জন করে।

Jessore · 2017

উত্তর

দৈনন্দিন জীবনের নানাবিধ চাহিদা অথবা মিথস্ক্রিয়ায় সৃষ্ট নানাবিধ সমস্যা মোকাবেলায় ব্যক্তির মধ্যে যে শারীরিক ও মানসিক প্রক্রিয়াগত পীড়নমূলক অবস্থা তৈরি হয় তাই হলো মানসিক চাপ।

উত্তর

এ ধরনের দ্বন্দ্বে একজন ব্যক্তি একই সময়ে প্রায় সমশক্তি সম্পন্ন দুটি বিকর্ষণমূলক বা ঋণাত্মক (—) বৈশিষ্ট্যসম্পন্ন লক্ষ্যের দ্বারা তাড়িত হয়। দুটি অপছন্দনীয় লক্ষ্যের মধ্য থেকে তাকে বাদ্য হয়ে যেকোনো একটিকে বেছে নিতে হবে। অর্থাৎ “জলে কুমির ডাঙ্গায় বাঘ” প্রবাদটি এক্ষেত্রে প্রযোজ্য। চিত্রের সাহায্যে বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব : question image উদাহরণস্বরূপ : একটি শিশু স্কুলে যেতে চায় না; কারণ তার পড়া তৈরি হয়নি, সেজন্য শিক্ষক তাকে শাস্তি দিবেন, অথচ, বাড়িতে থাকলেও মা-বাবার বকুনি বা শাস্তি পেতে হবে । এক্ষেত্রে শিশুটি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন।

উত্তর

উদ্দীপকে মিজানের মানসিক বিপর্যস্ততাকে হতাশা বলা হয় । হতাশা হলো সফলতা লাভের আশা ভঙ্গের একটি মানসিক অনুভূতি । প্রেরণা দ্বারা চালিত হয়ে মানুষ সর্বদা লক্ষ্যবস্তু অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে। এ লক্ষ্যবস্তু অর্জনে প্রতিবন্ধকতার সৃষ্টি হলে বা বাধাপ্রাপ্ত ব্যক্তি অসহায় বোধ করে এবং এর ফলশ্রুতিতে দেখা দেয় হতাশা। হতাশাগ্রস্ত একজন ব্যক্তির সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে যায়, তখন সে ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে রাগ, দুঃখ এবং দুশ্চিন্তা প্রকাশ করে থাকে। চরম হতাশার ফলে ব্যক্তি বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ও ক্ষতিকর আচরণ করে থাকে। উদ্দীপকে মিজানের দিকে লক্ষ করলে দেখতে পাই, সে পড়াশোনা শেষ করে একজন প্রকৌশলী হতে চায়। সে লক্ষ্যে সে বিজ্ঞান বিভাগ থেকে বিভিন্ন শিক্ষাস্তর পার করে প্রকৌশলি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথমবার অকৃতকার্য হয় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। এ অবস্থায় সে লেখাপড়া বাদ দেওয়ার মতো ক্ষতিকর সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তার লক্ষ্যবস্তুতে পৌছানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ফলে সে নিজেকে অযোগ্য মনে করে অসহায়ত্ব বোধ করে। তার এই অসহায়ত্ব বোধই তার ভেতরে হতাশার জন্ম দেয়। তাই উদ্দীপকে সৃষ্ট মিজানের মানসিক বিপর্যস্ততাকে হতাশা বলে আখ্যায়িত করা যায়।

উত্তর

উদ্দীপকে মিজান চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন কৌশল অবলম্বন করে স্বাভাবিক জীবনে ফিরে। নিম্নে তা পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করা হলো- মানুষ তার জীবনের বিভিন্ন স্তরে হতাশা, কর্মভার, দ্বন্দ্ব ইত্যাদি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়। এসব পরিস্থিতি মানসিক চাপ সৃষ্টি করে এবং এ চাপ এতটাই গভীর হয় যে তা কখনো কখনো ব্যক্তির পুরো জীবনকে বদলে দেয়। এরূপ পরিস্থিতিতে ব্যক্তি নানাভাবে মানসিক চাপ সামলানোর চেষ্টা করে এবং নিজেকে চাপমুক্ত রাখার প্রচেষ্টা চালায়। ব্যক্তি 'চাপ সামলানোর জন্য যে সকল কৌশল অবলম্বন করে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো চাপমূলক পরিস্থিতির পুর্নমূল্যায়ন করা। এছাড়াও ব্যক্তি চাপ মোকাবিলার পশ্চাদপ্রসরণ, সমঝোতা এবং বিভিন্ন প্রকারের আত্মরক্ষামূলক কৌশল অবলম্বন করে থাকে। উদ্দীপকে মিজান তার মানসিক চাপ কমনোর জন্য উদ্ভূত পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করে। এখানে সে প্রকৃত সমস্যাটিকে চিহ্নিত করে চাপ সামলানোর মতো প্রয়োজনীয় মানসিক শক্তি সঞ্চয়ের ওপর গুরুত্বারোপ করে। ফলে মিজান দৃঢ় মানসিক শক্তি নিয়ে পুনরায় নব উদ্যমে ব্যর্থতাকে সফলতায় পরিণত করার জন্য আত্মনিয়োগ করে এবং সবশেষে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হয়। আমরা চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়নের দিকে খেয়াল করলে দেখতে পাই, সেখানে চাপ সৃষ্টিকারী সমস্যার জন্য সরাসরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। তাই দেখা যায়, সেখানে ঐ পরিস্থিতির সঠিক পুনর্মূল্যায়ন করতে সক্ষম হয়েছে। পরিশেষে বলা যায়, হতাশাজনক পরিস্থিতিতে আমাদের একেবারেই ভেঙে পড়া উচিত নয় বরং দৃঢ় মানসিক প্রত্যয় নিয়ে উক্ত পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তাহলে সকল প্রকার দ্বন্দ্ব হতাশার অবসান ঘটিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছানো সম্ভব হবে।
HSCPsychology 2nd PaperChapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ছেলেবেলা থেকে মিজানের স্বপ্ন সে প্রকৌশলী হবে। কিন্তু যথেষ্ট প্রস্তুতি থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষায় সে কৃতকার্য হতে পারে না। এ অবস্থায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার এ মানসিক অবস্থা বুঝতে পেরে তার বড় ভাই গঠনমূলক প্রতিক্রিয়া করার কথা বলে। এতে সে- অনুপ্রাণিত হয়ে তার ব্যর্থতার কারণ মূল্যায়ন করে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে সে পুনরায় পরীক্ষা দেয় এবং সফলতা অর্জন করে।

Jessore · 2017

ক
মানসিক চাপ কী?
খ
বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?
গ
মিজানের মানসিক বিপর্যস্ত উৎস কী?
ঘ
মিজান কিভাবে তার স্বাভাবিক জীবনে ফিরে তা পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?

বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানসিক চাপ কী?

মানসিক চাপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জের একটি পাটকলের কর্মচারী। প্রতি বছর তারা পাটকল থেকে পিকনিকে যায়। এ বছর তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সকাল ৭ টার দিকে গাড়িটি নষ্ট হয়ে যায়। ড্রাইভার বলেন গাড়ি মেরামত করতে ৮/১০ ঘণ্টা সময় প্রয়োজন। এ পরিস্থিতিতে সবাই অতিরিক্ত টাকা দিয়ে অন্য একটি গাড়ি ভাড়া করে গন্তব্যে যাওয়ার কথা ভাবতে থাকেন ।

Dhaka · 2017

ক
মানসিক চাপ কী ?
খ
মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?
গ
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি কোন ধরনের সমস্যা থেকে উদ্ভূত হয়েছে ব্যাখ্যা কর ।
ঘ
উদ্দীপকে জাহাঙ্গীর হোসেনের যে ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তার বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?

মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানসিক চাপ কী ?

মানসিক চাপ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনমজুর করিম শেখের মেধাবী ছেলে সিফাত এবার মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে দুটোতেই কৃতকার্য হয়। সে ভীষণ চিন্তিত কোনটাতে ভর্তি হবে। মেডিকেল না বুয়েটে। ছেলের সাফল্যে বাবা খুশি হলেও ভীষণ অস্থির ও চিন্তিত সিফাতের ভর্তি ও পড়াশোনার খরচ চালানো নিয়ে। অবশেষে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তার একমাত্র সম্বল দুধের গাভী বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। আর নিজেকে এই বলে সান্ত্বনা দেয় পড়াশোনা শেষ করে ছেলে সংসারের হাল ধরবে।

Jessore · 2018

ক
হতাশার সংজ্ঞা দাও ।
খ
কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?
গ
উদ্দীপকে সিফাতের মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
করিম শেখ মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করেন তা কতখানি যৌক্তিক? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?

কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হতাশার সংজ্ঞা দাও ।

হতাশার সংজ্ঞা দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রুবি ঢাকায় একটি বেসরকারি সংস্থায় উচ্চ বেতনে চাকরি করে। সম্প্রতি সে প্রত্যাশিত সরকারি চাকরি পেলেও কর্মস্থল বান্দরবানে হওয়ায় যোগদান করবে কি না তা নিয়ে সংশয়ে আছে। দৃশ্যকল্প-২: বাদশা অনেক দিন আগে এসএসসি পাস করেছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছে। কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না। তাই সে চাকরির আশা ছেড়ে দিয়ে বলতে শুরু করল মামা, খালু, ঘুষ ছাড়া চাকরি হবে না।

Dhaka · 2018

ক
দ্বন্দ্বের সংজ্ঞা দাও ।
খ
মানসিক চাপ মোকাবিলা করা গুরুত্বপূর্ণ কেন?
গ
রুবির মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
বাদশা তার অবস্থান বোঝাতে কোন কোন কৌশলের আশ্রয় নিয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মিজান কিভাবে তার স্বাভাবিক জীবনে ফিরে তা পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?মানসিক চাপ কী?উদ্দীপকে জাহাঙ্গীর হোসেনের যে ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তার বর্ণনা দাও।উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি কোন ধরনের সমস্যা থেকে উদ্ভূত হয়েছে ব্যাখ্যা কর ।মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?মানসিক চাপ কী ?করিম শেখ মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করেন তা কতখানি যৌক্তিক? মতামতউদ্দীপকে সিফাতের মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?হতাশার সংজ্ঞা দাও ।বাদশা তার অবস্থান বোঝাতে কোন কোন কৌশলের আশ্রয় নিয়েছে? বিশ্লেষণ করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।