অসহায়ত্ব ক্ষতিকর কেন?
উত্তর: মানুষের রয়েছে বহু সংখ্যক লক্ষ্য ও উদ্দেশ্য। মানুষ নানাভাবে তার এসব লক্ষ্য অর্জনের চেষ্টা করে। আবার এ লক্ষ্যগুলো সময়ে সময়ে তার সংখ্যা, রূপ ও প্রকৃতির পরিবর্তন ঘটায়। এসব লক্ষ্য অর্জনে মানুষ সদা সচেষ্ঠ থাকে। কিন্তু বাস্তব ও প্রাকৃতিক কারণে সব সময় লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না। বিভিন্ন কারণে লক্ষ্য অর্জনের বাধা সৃষ্টি হয়। এভাবে কোন লক্ষ্য অর্জনে বারবার ব্যর্থ হলে মানুষের মধ্যে হতাশা দেখা দেয়। তাই এভাবে বারবার অসহায়ত্বের শিকার হলে ব্যক্তি এক ধরনের মানসিক পশ্চাৎপদতায় চলে যায়। এই পশ্চাদপদতার বহিঃপ্রকাশ ঘটে নানা রকম ভাবে। যা একত্রে হতাশা নামে বিবেচিত হয়।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
অসহায়ত্ব ক্ষতিকর কেন?
উত্তর