বাবা-মায়ের বিচ্ছেদ কিভাবে মানসিক চাপ সৃষ্টি করে?
উত্তর: বাবা-মায়ের বিচ্ছেদ সন্তানের স্বাভাবিক বিকাশে বাধার সৃষ্টি করে ৷ ফলে তার মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয় । সন্তান সবসময় মা-বাবার কাছ থেকে স্নেহ, মমতা, ভালোবাসা প্রত্যাশা করে। কিন্তু বাবা-মার দ্বন্দ্ব-কলহ বা কোনো কারণে বিবাহবিচ্ছেদ ঘটলে অথবা আলাদা আলাদা বসবাস করলে সন্তানকে যে কোনো একজনের কাছে অথবা ডে-কেয়ার সেন্টারে থাকতে হয়। ফলে সবকিছুই তার কাছে নিষ্ঠুর বলে মনে হয় । সে চরমভাবে নিজেকে খোলসের মধ্যে গুটিয়ে নেয়। এভাবে তার মধ্যে মানসিক চাপমূলক পরিস্থিতি সৃষ্টি হয় ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
বাবা-মায়ের বিচ্ছেদ কিভাবে মানসিক চাপ সৃষ্টি করে?
উত্তর