উদ্দীপক-২ এ জনি, রকি ও মেহেদী মানসিক চাপ মোকাবেলার জন্য কোন কৌশলগুলো অবলম্বন করেছে? এগুলোর মধ্যে কোনটি উত্তম বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপক-২ এ জনি, রকি ও মেহেদী.মানসিক চাপ মোকাবেলার জন্য তিনটি আলাদা আলাদা কৌশল অবলম্বন করে। জনি, রকি ও মেহেদীর ক্ষেত্রে মানসিক চাপ সামলানোর কৌশলগুলো যথাক্রমে চাপমূলক পরিস্থিতির পূর্ণমূল্যায়ন, সমঝোতা ও পশ্চাৎসারণ। এগুলোর মধ্যে সমঝোতাকে মানসিক চাপ সামলানোর উত্তম কৌশল বলে মনে করি। চাপমূলক পরিস্থিতির পূর্ণমূল্যায়নের ক্ষেত্রে প্রকৃত সমস্যাটিকে চিহ্নিত করতে হয় এবং নিজের মধ্যে প্রয়োজনীয় দক্ষতার উন্নয়ন সাধন করতে হয়। পরিশেষে নব উদ্যমে সর্বশক্তি প্রয়োগ করে সমস্যার সমাধানে আত্মনিয়োগ করতে হয়। অর্থাৎ চাপমূলক যে সমস্যা সৃষ্টি হয়েছে তা সরাসরি সমাধানের জন্য পদক্ষেপ নিতে হয়। উদ্দীপকে জনি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে পরবর্তীতে প্রস্তুতি ভালোভাবে নিয়ে নতুন উদ্যমে পরবর্তী মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া শুরু করে । অন্যদিকে সমঝোতার মাধ্যমেও ব্যক্তি মানসিক চাপ মোকাবেলা করতে পারে। ব্যক্তি সমস্যাজনক পরিস্থিতির কিছুটা পরিবর্তন করে এবং নিজের অভ্যন্তরীণ অবস্থার কিছু পরিবর্তন এনে পরস্পরের মধ্যে সমন্বয় সাধন করা যেতে পারে। এক্ষেত্রে ব্যক্তির স্বীয় দক্ষতা ও যোগ্যতা এবং বিরাজমান পরিস্থিতিকে বাস্তব দৃষ্টিতে পরিণত করে এ সমঝোতার পদক্ষেপ নেয়া হয়। উদ্দীপকে রকি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে পরবর্তীতে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয় ৷ যে সমস্যাজনক পরিস্থিতি ব্যক্তির জন্য মানসিক চাপের সৃষ্টি করেছে, তা যদি সমাধান করা ব্যক্তির পক্ষে সম্ভব না হয়। তবে নিজেকে সে ঐ পরিস্থিতি থেকে সরিয়ে নিতে পারে বা অপসারণ করতে পারে। ব্যক্তি পরিস্থিতি ও স্বীয় দক্ষতাকে বাস্তব দৃষ্টিতে যাচাই করে এই যথার্থ পদক্ষেপ গ্রহণ করে। উদ্দীপকে মেহেদী মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মেডিকেল পড়ার চিন্তা ছেড়ে দেয় । উদ্দীপকে জনি, রকি, মেহেদীর মানসিক চাপমূলক পরিস্থিতি মোকাবেলার জন্য যথাক্রমে চাপমূলক পরিস্থিতির পুর্ণমূল্যায়ন, সমঝোতা ও পশ্চাদপসারণ কৌশল গ্রহণ করে ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
উদ্দীপক-২ এ জনি, রকি ও মেহেদী মানসিক চাপ মোকাবেলার জন্য কোন কৌশলগুল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর