শেয়ারFacebookWhatsApp

রাহিল ও মৌসুমির চাপমূলক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো ৷

উত্তর: উদ্দীপকে রাহিলের ক্ষেত্রে যেসব চাপমূলক অবস্থা পরিলক্ষিত হয় তা হলো- স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ এবং শৈশবকালীন মানসিক আঘাত । মৌসুমির ক্ষেত্রে চাপমূলক অবস্থাটি হলো পিতামাতার উচ্চ প্রত্যাশা। সন্তান সব সময় মা-বাবার কাছ থেকে স্নেহ, মমতা, ভালোবাসা প্রত্যাশা করে। কিন্তু মা-বাবা দ্বন্দ্ব-কলহ বা কোনো কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অথবা আলাদা আলাদা বসবাস করলে শিশুটিকে যে কোনো একজনের কাছে অথবা ডে-কেয়ার সেন্টারে থাকতে হয়। এ ক্ষেত্রে শিশুটি চাপগ্রস্ত হয়ে পড়ে। শৈশবকালের ভীতিকর বা মর্মান্তিক কোনো ঘটনা স্বভাবতই ছোট একটি শিশুর মনে প্রচণ্ড আঘাতরূপে কাজ করে। এটি তার মনে বিশাল ক্ষত সৃষ্টি করে, যা পরবর্তীকালে তাকে চাপমূলক অবস্থায় রাখে । এরা প্রাপ্ত বয়সে দুর্বলচিত্ত ব্যক্তিত্বের অধিকারী হয়ে ওঠে । উদ্দীপকে দেখা যায়, রাহিলের পিতা-মাতার বিচ্ছেদ হয়েছে। এছাড়া শৈশবে তার সামনে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা এখনও তাকে পীড়া দেয়। সুতরাং, রাহিলের মধ্যে পরিলক্ষিত চাপমূলক পরিস্থিতি হলো- স্বামী-স্ত্রীর বিচ্ছেদ এবং শৈশবকালীন মানসিক আঘাত । প্রত্যেক বাবা-মা প্রত্যাশা করে তাদের সন্তান বড় হয়ে সাফল্যের উচ্চ শিখরে উপনীত হবে। কিন্তু অনেক সময় যোগ্যতার চেয়ে সন্তানের কাছ থেকে তারা বেশি প্রত্যাশা করে সন্তানকে অধিক চাপ প্রয়োগ করে থাকে। এতে বারবার ব্যর্থ হয়ে শিশু তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ফলে শিশুরা প্রচণ্ড মানসিক চাপের সম্মুখীন হয়ে পড়ে। উদ্দীপকে দেখা যায়, মৌসুমিকে জিপিএ ৫.০০ পাওয়ার জন্য তার মা খুব চাপ দেয়। ফলে সে চিন্তিত হয়ে পড়ে। অর্থাৎ মৌসুমির চাপমূলক পরিস্থিতি হলো পিতামাতার উচ্চ প্রত্যাশা ।

HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল

রাহিল ও মৌসুমির চাপমূলক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো ৷

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : question image দৃশ্যকল্প-২ : রাহিল কৈশোর অতিক্রম করেছে। এরই মধ্যে পিতা-মাতার বিচ্ছেদ হয়েছে। তাছাড়া শৈশবে তার সামনে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর ঘটনা তাকে আজও পীড়া দেয়। অন্যদিকে মৌসুমিকে জিপিএ ৫.০০ পাওয়ার জন্য তার মা খুব চাপ দেয়। এ নিয়ে প্রায়ই সে চিন্তিত হয়ে পড়ে।

উত্তর

মানসিক চাপ হলো পারিপার্শ্বিক পরিবেশ বা পরিস্থিতির প্রেক্ষিতে সৃষ্ট ব্যক্তির এমন এক ধরনের অবস্থা, যার দ্বারা সে মানসিক যন্ত্রণা বা পীড়নের সম্মুখীন হয়।

উত্তর

পরিবেশগত প্রতিবন্ধকতার কারণে প্রেষণা পরিতৃপ্তিতে বাধার সৃষ্টি হলে ব্যক্তি হতাশাগ্রস্ত হতে পারে। সামাজিক পরিবেশের বিভিন্ন রীতি-নীতি ও বর্ণ-বৈষম্য অনেক ক্ষেত্রে প্রেষণার সন্তুষ্টিতে বাধার সৃষ্টি করে। যেমন— ধনী-দরিদ্রের কিংবা উচ্চবর্ণের সাথে নিম্ন বর্ণের বৈষম্যের কারণে কোনো কাজে ব্যর্থতা হতাশার জন্ম দিতে পারে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক কারণ রয়েছে। সুতরাং পরিবেশগত বিভিন্ন কারণে মানবিক চাহিদা বাধাপ্রাপ্ত হলে জীবনযাত্রা ভীষণভাবে বাধাগ্রস্ত হয়। এভাবে মানুষ হতাশার অতলে নিমজ্জিত হয়ে পড়ে ।

উত্তর

দৃশ্যকল্প-১ এর চিত্রটি আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বকে নির্দেশ করে । যখন আমাদের সামনে দুটি সমান আকর্ষণীয় বস্তু থাকে এবং সেখান থেকে একটি গ্রহণ করতে হয়, তখন আমরা দ্বন্দ্বের সম্মুখীন হই। এ ধরনের দ্বন্দ্ব আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব নামে পরিচিত। আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বে দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু থাকে এবং দুটি লক্ষবস্তুই একই সাথে সমান আকর্ষণীয়। যেমন— পহেলা বৈশাখে দুটি দাওয়াত এসেছে। বন্ধু দাওয়াত করেছে মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাওয়ার, আর এক বান্ধবী দাওয়াত করেছে বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার। সময় দুপুর ১:৩০ মিনিট। দুজনের সাথেই গভীর বন্ধুত্ব । দ্বন্দ্ব হলো কার দাওয়াত রক্ষা করবে- বন্ধুর না বান্ধবীর? দৃশ্যকল্প-১ এর চিত্র অনুসারে, নিম্নোক্তভাবে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বকে দেখানো যায়— question image

উত্তর

উদ্দীপকে রাহিলের ক্ষেত্রে যেসব চাপমূলক অবস্থা পরিলক্ষিত হয় তা হলো- স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ এবং শৈশবকালীন মানসিক আঘাত । মৌসুমির ক্ষেত্রে চাপমূলক অবস্থাটি হলো পিতামাতার উচ্চ প্রত্যাশা। সন্তান সব সময় মা-বাবার কাছ থেকে স্নেহ, মমতা, ভালোবাসা প্রত্যাশা করে। কিন্তু মা-বাবা দ্বন্দ্ব-কলহ বা কোনো কারণে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অথবা আলাদা আলাদা বসবাস করলে শিশুটিকে যে কোনো একজনের কাছে অথবা ডে-কেয়ার সেন্টারে থাকতে হয়। এ ক্ষেত্রে শিশুটি চাপগ্রস্ত হয়ে পড়ে। শৈশবকালের ভীতিকর বা মর্মান্তিক কোনো ঘটনা স্বভাবতই ছোট একটি শিশুর মনে প্রচণ্ড আঘাতরূপে কাজ করে। এটি তার মনে বিশাল ক্ষত সৃষ্টি করে, যা পরবর্তীকালে তাকে চাপমূলক অবস্থায় রাখে । এরা প্রাপ্ত বয়সে দুর্বলচিত্ত ব্যক্তিত্বের অধিকারী হয়ে ওঠে । উদ্দীপকে দেখা যায়, রাহিলের পিতা-মাতার বিচ্ছেদ হয়েছে। এছাড়া শৈশবে তার সামনে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা এখনও তাকে পীড়া দেয়। সুতরাং, রাহিলের মধ্যে পরিলক্ষিত চাপমূলক পরিস্থিতি হলো- স্বামী-স্ত্রীর বিচ্ছেদ এবং শৈশবকালীন মানসিক আঘাত । প্রত্যেক বাবা-মা প্রত্যাশা করে তাদের সন্তান বড় হয়ে সাফল্যের উচ্চ শিখরে উপনীত হবে। কিন্তু অনেক সময় যোগ্যতার চেয়ে সন্তানের কাছ থেকে তারা বেশি প্রত্যাশা করে সন্তানকে অধিক চাপ প্রয়োগ করে থাকে। এতে বারবার ব্যর্থ হয়ে শিশু তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ফলে শিশুরা প্রচণ্ড মানসিক চাপের সম্মুখীন হয়ে পড়ে। উদ্দীপকে দেখা যায়, মৌসুমিকে জিপিএ ৫.০০ পাওয়ার জন্য তার মা খুব চাপ দেয়। ফলে সে চিন্তিত হয়ে পড়ে। অর্থাৎ মৌসুমির চাপমূলক পরিস্থিতি হলো পিতামাতার উচ্চ প্রত্যাশা ।
HSCPsychology 2nd PaperChapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ছেলেবেলা থেকে মিজানের স্বপ্ন সে প্রকৌশলী হবে। কিন্তু যথেষ্ট প্রস্তুতি থাকা সত্ত্বেও ভর্তি পরীক্ষায় সে কৃতকার্য হতে পারে না। এ অবস্থায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার এ মানসিক অবস্থা বুঝতে পেরে তার বড় ভাই গঠনমূলক প্রতিক্রিয়া করার কথা বলে। এতে সে- অনুপ্রাণিত হয়ে তার ব্যর্থতার কারণ মূল্যায়ন করে এবং যথাযথ প্রস্তুতি নিয়ে সে পুনরায় পরীক্ষা দেয় এবং সফলতা অর্জন করে।

Jessore · 2017

ক
মানসিক চাপ কী?
খ
বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?
গ
মিজানের মানসিক বিপর্যস্ত উৎস কী?
ঘ
মিজান কিভাবে তার স্বাভাবিক জীবনে ফিরে তা পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?

বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মানসিক চাপ কী?

মানসিক চাপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জের একটি পাটকলের কর্মচারী। প্রতি বছর তারা পাটকল থেকে পিকনিকে যায়। এ বছর তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সকাল ৭ টার দিকে গাড়িটি নষ্ট হয়ে যায়। ড্রাইভার বলেন গাড়ি মেরামত করতে ৮/১০ ঘণ্টা সময় প্রয়োজন। এ পরিস্থিতিতে সবাই অতিরিক্ত টাকা দিয়ে অন্য একটি গাড়ি ভাড়া করে গন্তব্যে যাওয়ার কথা ভাবতে থাকেন ।

Dhaka · 2017

ক
মানসিক চাপ কী ?
খ
মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?
গ
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি কোন ধরনের সমস্যা থেকে উদ্ভূত হয়েছে ব্যাখ্যা কর ।
ঘ
উদ্দীপকে জাহাঙ্গীর হোসেনের যে ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তার বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?

মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানসিক চাপ কী ?

মানসিক চাপ কী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দিনমজুর করিম শেখের মেধাবী ছেলে সিফাত এবার মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে দুটোতেই কৃতকার্য হয়। সে ভীষণ চিন্তিত কোনটাতে ভর্তি হবে। মেডিকেল না বুয়েটে। ছেলের সাফল্যে বাবা খুশি হলেও ভীষণ অস্থির ও চিন্তিত সিফাতের ভর্তি ও পড়াশোনার খরচ চালানো নিয়ে। অবশেষে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তার একমাত্র সম্বল দুধের গাভী বিক্রয় করার সিদ্ধান্ত নেয়। আর নিজেকে এই বলে সান্ত্বনা দেয় পড়াশোনা শেষ করে ছেলে সংসারের হাল ধরবে।

Jessore · 2018

ক
হতাশার সংজ্ঞা দাও ।
খ
কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?
গ
উদ্দীপকে সিফাতের মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
করিম শেখ মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করেন তা কতখানি যৌক্তিক? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?

কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হতাশার সংজ্ঞা দাও ।

হতাশার সংজ্ঞা দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মিজান কিভাবে তার স্বাভাবিক জীবনে ফিরে তা পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।মিজানের মানসিক বিপর্যস্ত উৎস কী?বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলতে কী বুঝ?মানসিক চাপ কী?উদ্দীপকে জাহাঙ্গীর হোসেনের যে ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে তার বর্ণনা দাও।উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি কোন ধরনের সমস্যা থেকে উদ্ভূত হয়েছে ব্যাখ্যা কর ।মানুষের স্বাভাবিক কাজ ব্যাহত হয় কেন ?মানসিক চাপ কী ?করিম শেখ মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করেন তা কতখানি যৌক্তিক? মতামতউদ্দীপকে সিফাতের মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে?হতাশার সংজ্ঞা দাও ।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।