পরিবেশগত প্রতিবন্ধকতা কীভাবে হতাশা সৃষ্টি করে ?
উত্তর: পরিবেশগত প্রতিবন্ধকতার কারণে প্রেষণা পরিতৃপ্তিতে বাধার সৃষ্টি হলে ব্যক্তি হতাশাগ্রস্ত হতে পারে। সামাজিক পরিবেশের বিভিন্ন রীতি-নীতি ও বর্ণ-বৈষম্য অনেক ক্ষেত্রে প্রেষণার সন্তুষ্টিতে বাধার সৃষ্টি করে। যেমন— ধনী-দরিদ্রের কিংবা উচ্চবর্ণের সাথে নিম্ন বর্ণের বৈষম্যের কারণে কোনো কাজে ব্যর্থতা হতাশার জন্ম দিতে পারে। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক কারণ রয়েছে। সুতরাং পরিবেশগত বিভিন্ন কারণে মানবিক চাহিদা বাধাপ্রাপ্ত হলে জীবনযাত্রা ভীষণভাবে বাধাগ্রস্ত হয়। এভাবে মানুষ হতাশার অতলে নিমজ্জিত হয়ে পড়ে ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
পরিবেশগত প্রতিবন্ধকতা কীভাবে হতাশা সৃষ্টি করে ?
উত্তর