চাপ মোকাবেলার 'A [গণিত] চিহ্নিত অংশটির বর্ণনা দাও ।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] চিহ্নিত অংশটি চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়নকে নির্দেশ করে । উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ চাপ মোকাবেলার ক্ষেত্রে সামাজিক সহায়তা ও আত্মরক্ষামূলক কৌশলের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং অন্য কৌশলটি যা 'A [গণিত] দ্বারা নির্দেশিত হয়েছে সেটি হলো চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন । চাপ মোকাবেলায় কৌশলটি গুরুত্বপূর্ণ । চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন চাপ সামলানোর একটি অন্যতম কৌশল। যে চাপমূলক পরিস্থিতি ব্যক্তি ভোগ করছে সেই সমস্যাটিকে চিহ্নিত করতে হবে এবং নিজের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি ও আত্মোন্নয়নের মাধ্যমে সর্বশক্তি প্রয়োগ করে সমস্যা সমাধানে আত্মনিয়োগ করতে হবে। যেমন— একজন ছাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে মনস্থির করল কিন্তু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না। পরবর্তীতে সে পরিস্থিতি যথাযথভাবে পর্যালোচনা করে বুঝতে পারল যে ভালোভাবে প্রস্তুতি না নেয়াই তার ব্যর্থতার মূল কারণ। তাই পরবর্তী বছর সে নতুন উদ্যোগে ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে এবং ভর্তির সুযোগ লাভ করে চাপমূলক পরিস্থিতির অবসান ঘটাবে ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
চাপ মোকাবেলার 'A চিহ্নিত অংশটির বর্ণনা দাও ।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : রহিম অফিস সহকারী। কিছুদিন হলো অফিসে সকলের মুখে তার দুর্নীতির কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে তার বক্তব্য অন্যরা দুর্নীতি করে তাই আমিও করি। অন্যদিকে করিম তার ঘনিষ্ঠ বন্ধুর সাথে হঠাৎ মারামারি করেছে। পরে বুঝতে পারে এটি ঠিক হয়নি। সে বন্ধুর নিকট ক্ষমা চায় এবং উক্ত ঘটনা ইচ্ছাকৃতভাবে ভুলে যেতে চায় ৷উত্তর
উত্তর
উত্তর
উত্তর