শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত পরীক্ষণে অনির্ভরশীল ও নির্ভরশীল চল কি কি? এক্ষেত্রে চারটি বাহ্যিক চলের নাম লিখ ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরীক্ষণে অনির্ভরশীল চল হলো মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দের উপস্থাপন' এবং নির্ভরশীল চল হলো 'পরীক্ষণপাত্রের প্রতিক্রিয়া কাল' । উদ্দীপকের পরীক্ষণটি উদ্দীপক প্রতিক্রিয়া অনুষঙ্গের অন্তর্গত। এ অনুষঙ্গের দুই ধরনের পরিস্থিতি বর্তমান। যথা-অবাধ বা মুক্ত এবং নির্ধারিত বা নিয়ন্ত্রিত। অবাধ অনুষঙ্গের ক্ষেত্রে উদ্দীপক শব্দ উপস্থাপন করা হলে প্রতিক্রিয়া হিসেবে পরীক্ষণপাত্র যে কোনো শব্দ ব্যবহার করতে পারে। কিন্তু নিয়ন্ত্রিত অনুষঙ্গের ক্ষেত্রে উদ্দীপক শব্দ উপস্থাপন করলে পরীক্ষণপাত্র প্রতিক্রিয়া হিসেবে পরীক্ষণকারী কর্তৃক নির্দেশিত শব্দ ব্যবহার করবে। এরপর পরীক্ষণকারী কর্তৃক শব্দ উচ্চারণ এবং প্রতিক্রিয়া হিসেবে পরীক্ষণপাত্রের শব্দ বলার মধ্যবর্তী সময় বা প্রতিক্রিয়াকাল থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুতরাং বলা যায়, মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দের উপস্থাপন হলো অনির্ভরশীল চল এবং পরীক্ষণপাত্রের প্রতিক্রিয়াকাল হলো নির্ভরশীল চল । কোনো পরীক্ষণের বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব ঘটে, তাকে বাহ্যিক চল বলে। পরীক্ষণের ক্ষেত্রে অনির্ভরশীল চল ও নির্ভরশীল চল ব্যতীত অন্যান্য কিছু চল কোনো না কোনোভাবে নির্ভরশীল চলকে প্রভাবিত করতে পারে। উদ্দীপকের 'প্রতিক্রিয়াকালের উপর মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রভাব নির্ণয়, নামক পরীক্ষণে এরূপ চারটি বাহ্যিক চল হতে পারে গবেষণাগারের তাপমাত্রা, পারিপার্শ্বিক এলাকার গোলমাল, আলো ও বাতাসের শব্দ। এই চলগুলো বাহ্যিকভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরীক্ষণপাত্রের প্রতিক্রিয়াকালকে প্রভাবিত করতে পারে। তাই এসব চল থেকে আচরণ বা পর্যবেক্ষণীয় ঘটনাকে সম্পূর্ণ মুক্ত রাখা প্রয়োজন । বাহ্যিক চলের, প্রভাব মুক্ত রেখে আলোচ্য পরীক্ষণের ফলাফলে মুক্ত শব্দানুষঙ্গের তুলনায় নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল, বেশি পাওয়া যায়।

HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত পরীক্ষণে অনির্ভরশীল ও নির্ভরশীল চল কি কি? এক্ষেত্…

উদ্দীপক

“প্রতিক্রিয়াকালের উপর মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রভাব নির্ণয় নামক একটি পরীক্ষণমূলক গবেষণা করা হয়। ফলাফলে মুক্ত শব্দানুষঙ্গের তুলনায় নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল বেশি পাওয়া যায় ।

উত্তর

যা কিছু পরিবর্তনশীল বা যাকে পরিবর্তন করা যায় তাই চল ।

উত্তর

এমন কিছু অবাঞ্ছিত চল আছে যা সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায় না এবং পূর্বোক্ত পদ্ধতিগুলোর সাহায্যেও নিয়ন্ত্রণ করা যায় না, সেক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। অবাঞ্ছিত চল নিয়ন্ত্রণের জন্য দৈবচয়ন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যবিহীন কৌশলে নমুনা নির্বাচনের পন্থা অবলম্বনকেই দৈবচয়ন পদ্ধতি বলে । দৈবচয়নের ক্ষেত্রে পরীক্ষণপাত্রের নিয়োগ প্রত্যেক পর্যায়ে এমনভাবে নির্দিষ্ট করা হয় যাতে প্রত্যেক পর্যায়ে প্রত্যেক পরীক্ষণপাত্রের নির্বাচিত হওয়ার সমান এবং নিরপেক্ষ সম্ভাবনা থাকে। দৈব নির্বাচনের উল্লেখযোগ্য সুবিধা হলো; সংশ্লিষ্ট চলসমূহ দ্বারা পরীক্ষণের ফলাফল কেবলমাত্র জৈব ঘটনার মাধ্যমে প্রভাবিত হতে পারে । দৈবচয়ন চল নিয়ন্ত্রণের একটি সহজ ও উত্তম পদ্ধতি ।

উত্তর

পরীক্ষণ কার্যের প্রয়োজন অনুসারে চল নিয়ন্ত্রণের কতগুলো কৌশল প্রণয়ন করা হয়েছে। অপসারণ : যে সকল অবাঞ্ছিত চল নিয়ন্ত্রণ করা প্রয়োজন, পরীক্ষণ পরিস্থিতি থেকে সেগুলোকে বর্জন বা অপসারণ করে নির্ভরশীল চলকে ঐ চলের প্রভাব থেকে মুক্ত রাখা হয়। যেমন, গবেষণা করার সময় বাইরের আওয়াজ প্রতিবন্ধকতা সৃষ্টি করার সম্ভাবনা থাকলে পরীক্ষণটি শব্দ নিয়ন্ত্রণ কক্ষে করা দরকার। অবস্থার ধ্রুবকতা বা সমতা : সব চলকে সব সময় পরীক্ষণ পরিবেশ থেকে অপসারণ করা যায় না। এ সকল চলকে নিয়ন্ত্রণ করতে হলে লক্ষ রাখতে হবে যে, পরীক্ষণে অংশগ্রহণকারী সকল পরীক্ষণপাত্রের উপরই যেন এগুলো অপরিবর্তনশীলভাবে ক্রিয়াশীল থাকে। তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি : এমন কতগুলো অবাঞ্ছিত চল আছে যেগুলোকে অপসারণ বা অবস্থার সমতাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করার অন্যতম কৌশল হলো ভারসাম্য সৃষ্টি করা । এ পদ্ধতিতে সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান সমান দুটি দল গঠন করা হয়। একটি দলকে পরীক্ষণ দল এবং অন্যদলকে নিয়ন্ত্রিত দল বলা হয়। প্রতি তুল্যমূল্যায়ন বা প্রতিভারসাম্য সৃষ্টি : কোনো পরীক্ষণে যখন একই পরীক্ষণপাত্রকে একাধিক পরীক্ষণমূলক অবস্থার সম্মুখীন হতে হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষণপাত্রের প্রথম অধিবেশনের অভিজ্ঞতা তার দ্বিতীয় অধিবেশনে প্রতিক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে থাকে । প্রতিভারসাম্য পদ্ধতির সাহায্যে বিভিন্ন পরীক্ষামূলক অবস্থার প্রভাব সব পরীক্ষণপাত্রের মধ্যে সমানভাবে বিতরণ করা সম্ভব। দৈবচয়ন : এমন কিছু অবাঞ্ছিত চল আছে যা সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায় না এবং পূর্বোক্ত পদ্ধতিগুলোর সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় না, সেক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পরীক্ষণে অনির্ভরশীল চল হলো মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দের উপস্থাপন' এবং নির্ভরশীল চল হলো 'পরীক্ষণপাত্রের প্রতিক্রিয়া কাল' । উদ্দীপকের পরীক্ষণটি উদ্দীপক প্রতিক্রিয়া অনুষঙ্গের অন্তর্গত। এ অনুষঙ্গের দুই ধরনের পরিস্থিতি বর্তমান। যথা-অবাধ বা মুক্ত এবং নির্ধারিত বা নিয়ন্ত্রিত। অবাধ অনুষঙ্গের ক্ষেত্রে উদ্দীপক শব্দ উপস্থাপন করা হলে প্রতিক্রিয়া হিসেবে পরীক্ষণপাত্র যে কোনো শব্দ ব্যবহার করতে পারে। কিন্তু নিয়ন্ত্রিত অনুষঙ্গের ক্ষেত্রে উদ্দীপক শব্দ উপস্থাপন করলে পরীক্ষণপাত্র প্রতিক্রিয়া হিসেবে পরীক্ষণকারী কর্তৃক নির্দেশিত শব্দ ব্যবহার করবে। এরপর পরীক্ষণকারী কর্তৃক শব্দ উচ্চারণ এবং প্রতিক্রিয়া হিসেবে পরীক্ষণপাত্রের শব্দ বলার মধ্যবর্তী সময় বা প্রতিক্রিয়াকাল থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সুতরাং বলা যায়, মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দের উপস্থাপন হলো অনির্ভরশীল চল এবং পরীক্ষণপাত্রের প্রতিক্রিয়াকাল হলো নির্ভরশীল চল । কোনো পরীক্ষণের বাহ্যিক পরিবেশ থেকে যে চলের উদ্ভব ঘটে, তাকে বাহ্যিক চল বলে। পরীক্ষণের ক্ষেত্রে অনির্ভরশীল চল ও নির্ভরশীল চল ব্যতীত অন্যান্য কিছু চল কোনো না কোনোভাবে নির্ভরশীল চলকে প্রভাবিত করতে পারে। উদ্দীপকের 'প্রতিক্রিয়াকালের উপর মুক্ত ও নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রভাব নির্ণয়, নামক পরীক্ষণে এরূপ চারটি বাহ্যিক চল হতে পারে গবেষণাগারের তাপমাত্রা, পারিপার্শ্বিক এলাকার গোলমাল, আলো ও বাতাসের শব্দ। এই চলগুলো বাহ্যিকভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরীক্ষণপাত্রের প্রতিক্রিয়াকালকে প্রভাবিত করতে পারে। তাই এসব চল থেকে আচরণ বা পর্যবেক্ষণীয় ঘটনাকে সম্পূর্ণ মুক্ত রাখা প্রয়োজন । বাহ্যিক চলের, প্রভাব মুক্ত রেখে আলোচ্য পরীক্ষণের ফলাফলে মুক্ত শব্দানুষঙ্গের তুলনায় নিয়ন্ত্রিত শব্দানুষঙ্গের প্রতিক্রিয়াকাল, বেশি পাওয়া যায়।
HSCPsychology 2nd PaperChapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইসমাইল একজন মনোবিজ্ঞানের শিক্ষক। তিনি ছাত্রদের শিক্ষণের উপর গণ্ডগোলের প্রভাব দেখার জন্য তার ক্লাসের ছাত্রদের জোড়-বিজোড় রোল নম্বর এর ভিত্তিতে সমান সংখ্যক ছাত্র দিয়ে “ক” দল এবং “খ” দল গঠন করেন। তিনি “ক” দলকে গন্ডগোলযুক্ত পরিবেশে এবং “খ” দলকে গণ্ডগোলমুক্ত পরিবেশে দুটি ভিন্ন কক্ষে নির্দিষ্ট সময় পর্যন্ত কতকগুলো অর্থহীন শব্দ তালিকা মুখস্থ করতে দেন। পরীক্ষণ শুরুর পূর্বে গণ্ডগোলযুক্ত পরিবেশের শিক্ষণ গণ্ডগোলমুক্ত পরিবেশের শিক্ষণের তুলনায় কম হবে বলে মন্তব্য করেন। পরীক্ষণ শেষে ফলাফল ইসমাইল সাহেবের মতামতের সাথে মিলে যায়।

Jessore · 2017

ক
সমস্যা কী?
খ
অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।
গ
ইসমাইল সাহেবের পরীক্ষণ সম্পর্কিত মতামতটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল অবলম্বন করেছেন সেগুলো আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।

অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সমস্যা কী?

সমস্যা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কলেজে ক্রীড়া শিক্ষক ক্রিকেট টিম গঠনের জন্য ৩০ জনের একদল শিক্ষার্থীর প্রত্যেককে ১, ২, ৩ এভাবে ৩০ পর্যন্ত ক্রমিক মান প্রদান করেন। অতঃপর জোড় এবং বিজোড় ক্রমিক মানের শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্রিকেট টিম গঠন করলেন।

Dhaka · 2017

ক
চলের সংজ্ঞা দাও ।
খ
পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?
গ
ক্রীড়া শিক্ষক দল গঠনের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেন তার বর্ণনা দাও।
ঘ
ক্রীড়া শিক্ষক কী আরো উন্নত কোনো কৌশল অবলম্বন করতে পারতেন ? যুক্তি দেখাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?

পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চলের সংজ্ঞা দাও ।

চলের সংজ্ঞা দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব মাহমুদুল হাছান শিশুদের আচরণের বিকাশ এবং শিক্ষণ কার্যক্রমের উপর গবেষণা করেন। তিনি লক্ষ্য করেন শিশুদের বলবর্ধক প্রদান করা হলে নির্দিষ্ট আচরণটি করার প্রবণতা বৃদ্ধি পায় এবং বলবর্ধকের অনুপস্থিতিতে উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সম্পর্ক দুর্বল করে তোলে। জনাব মাহমুদুল হাছান তাঁর গবেষণাকার্য নিয়ন্ত্রিত পরিবেশে বস্তুনিষ্ঠভাবে পরিচালনা করেছেন।

Jessore · 2018

ক
সমস্যা কী?
খ
পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্য কর।
ঘ
জনাব, মাহমুদুল হাছান কোন পদ্ধতির সাহায্যে তাঁর পরীক্ষণ পরিচালনা করেছেন? এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?

পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমস্যা কী?

সমস্যা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল অবলম্বন করেছইসমাইল সাহেবের পরীক্ষণ সম্পর্কিত মতামতটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।সমস্যা কী?ক্রীড়া শিক্ষক কী আরো উন্নত কোনো কৌশল অবলম্বন করতে পারতেন ? যুক্তি দেখাওক্রীড়া শিক্ষক দল গঠনের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেন তার বর্ণনা দাও।পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?চলের সংজ্ঞা দাও ।জনাব, মাহমুদুল হাছান কোন পদ্ধতির সাহায্যে তাঁর পরীক্ষণ পরিচালনা করেছেন? এই পদ্ধতউদ্দীপকে উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্য কর।পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?সমস্যা কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।