শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল অবলম্বন করেছেন সেগুলো আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল অবলম্বন করেছেন তা হলো- ১। অপসারণ, ২। অবস্থার ধ্রুবতা বা সমতা, ৩। তুল্যমূল্যায়ন, ৪। প্রতি তুল্যমূল্যায়ন ও ৫। দৈবচয়ন । নিম্নে আলোচনা করা হলো- ১. অপসারণ যে সকল অবাঞ্ছিত চল নিয়ন্ত্রণ করা প্রয়োজন, পরীক্ষণ পরিস্থিতি থেকে সেগুলোকে বর্জন বা অপসারণ করে নির্ভরশীল চলকে ঐ চলের প্রভাব থেকে মুক্ত রাখা হয়। যেমন, গবেষণা করার সময় বাইরের আওয়াজ প্রতিবন্ধকতা সৃষ্টি করার সম্ভাবনা থাকলে পরীক্ষণটি শব্দ নিয়ন্ত্রিত কক্ষে করা দরকার। ২. অবস্থার ধ্রুবকতা বা সমতা : সব চলকে সব সময় পরীক্ষণ পরিবেশ থেকে অপসারণ করা যায় না। এ সকল চলকে নিয়ন্ত্রণ করতে হলে লক্ষ করতে হবে যে, পরীক্ষণে অংশগ্রহণকারী সকল পরীক্ষণপাত্রের উপরই যেন এগুলো অপরিবর্তনশীলভাবে ক্রিয়াশীল থাকে। যেমন, পরীক্ষণপাত্রের প্রতি নির্দেশ একটি গুরুত্বপূর্ণ শর্ত যার উপর পরীক্ষণের ফলাফল বহুলাংশে নির্ভর করে। নির্দেশাবলি মুখে বলতে গেলে কোনো বিশেষ দিক বাদ পড়তে পারে বা বিভিন্ন পরীক্ষণপাত্রের নিকট নির্দেশাবলি বলা হুবহু একই রকম নাও হতে পারে। তাই পরীক্ষণ পরিস্থিতির অপরিবর্তনশীলতা রক্ষা করার জন্য সকল পরীক্ষণপাত্রকে একই লিখিত নির্দেশাবলি প্রদান করতে হবে । ৩. তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি : এমন কতকগুলো অবাঞ্ছিত চল আছে যেগুলোকে অপসারণ বা অবস্থার সমতাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করার অন্যতম কৌশল হলো ভারসাম্য সৃষ্টি করা। এ পদ্ধতিতে সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান সমান দুটি দল গঠন করা হয়। একটি দলকে পরীক্ষণ দল অন্যদলকে নিয়ন্ত্রিত দল বলা হয়। এ দুটি দল সব শর্তের দিক থেকে সমান বা সমতুল্য থাকবে; পার্থক্য শুধু এই যে, পরীক্ষণ দলে অনির্ভরশীল চল প্রয়োগ করা হয় কিন্তু নিয়ন্ত্রিত দলে উক্ত চল প্রয়োগ করা হয় না। তাই দুটি দলের নির্ভরশীল চলের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হলে সেজন্য শুধুমাত্র অনির্ভরশীল চলকেই দায়ী করা হয়। নির্ভরশীল চলের পার্থক্য তুলনার জন্য নিয়ন্ত্রিত চল ব্যতীত অন্যসব দিক থেকে পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দলকে সমমানে গঠন করার মাধ্যমেই ভারসাম্য প্রতিষ্ঠা করা হয় ৷ ৪. প্রতি তুল্যমূল্যায়ন বা প্রতিভারসাম্য সৃষ্টি: কোনো পরীক্ষণে যখন একই পরীক্ষণপাত্রকে একাধিক পরীক্ষণমূলক অবস্থার সম্মুখীন হতে হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষণপাত্রের প্রথম অধিবেশনের অভিজ্ঞতা তার দ্বিতীয় অধিবেশনে প্রতিক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে থাকে। ফলশ্রুতিতে ফলাফলে ভ্রান্তি দেখা দিতে পারে। প্রতিভারসাম্য পদ্ধতির সাহায্যে বিভিন্ন পরীক্ষামূলক অবস্থার প্রভাব সব পরীক্ষণপাত্রের মধ্যে সমানভাবে বিতরণ করা সম্ভব। প্রতিভারসাম্য পদ্ধতিতে অনুশীলন 'AB [গণিত] 'BA [গণিত] এ আকারে প্রকাশ করা হয়। এক্ষেত্রে পরীক্ষণাধীন একটি শর্তকে একবার পরীক্ষণ দলে এবং আবার নিয়ন্ত্রিত দলে রেখে বিপরীতক্রমে পরীক্ষণাদি পরিচালনা করা হয়। ৫. দৈবচয়ন : এমন কিছু অবাঞ্ছিত চল আছে যা সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায় না এবং পূর্বোক্ত পদ্ধতিগুলোর সাহায্যেও নিয়ন্ত্রণ করা যায় না, সেক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। অবাঞ্ছিত চল নিয়ন্ত্রণের জন্য দৈবচয়ন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যবিহীন কৌশলে নমুনা নির্বাচনের পন্থা অবলম্বনকেই দৈবচয়ন পদ্ধতি বলে। দৈবচয়নের ক্ষেত্রে পরীক্ষণপাত্রের নিয়োগ প্রত্যেক পর্যায়ে এমনভাবে নির্দিষ্ট করা হয় যাতে প্রত্যেক পর্যায়ে প্রত্যেক পরীক্ষণপাত্রের নির্বাচিত হওয়ার সমান এবং নিরপেক্ষ সম্ভাবনা থাকে। দৈব নির্বাচনের উল্লেখযোগ্য সুবিধা হলো, সংশ্লিষ্ট চলসমূহ দ্বারা পরীক্ষণের ফলাফল কেবলমাত্র জৈব ঘটনার মাধ্যমে প্রভাবিত হতে পারে। দৈবচয়ন চল নিয়ন্ত্রণের একটি সহজ ও উত্তম পদ্ধতি।

HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল

উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল…

উদ্দীপক

জনাব ইসমাইল একজন মনোবিজ্ঞানের শিক্ষক। তিনি ছাত্রদের শিক্ষণের উপর গণ্ডগোলের প্রভাব দেখার জন্য তার ক্লাসের ছাত্রদের জোড়-বিজোড় রোল নম্বর এর ভিত্তিতে সমান সংখ্যক ছাত্র দিয়ে “ক” দল এবং “খ” দল গঠন করেন। তিনি “ক” দলকে গন্ডগোলযুক্ত পরিবেশে এবং “খ” দলকে গণ্ডগোলমুক্ত পরিবেশে দুটি ভিন্ন কক্ষে নির্দিষ্ট সময় পর্যন্ত কতকগুলো অর্থহীন শব্দ তালিকা মুখস্থ করতে দেন। পরীক্ষণ শুরুর পূর্বে গণ্ডগোলযুক্ত পরিবেশের শিক্ষণ গণ্ডগোলমুক্ত পরিবেশের শিক্ষণের তুলনায় কম হবে বলে মন্তব্য করেন। পরীক্ষণ শেষে ফলাফল ইসমাইল সাহেবের মতামতের সাথে মিলে যায়।

Jessore · 2017

উত্তর

শাব্দিক অর্থে সমস্যা হলো একটি প্রস্তাবিত প্রশ্ন যার সমাধান প্রয়োজন।

উত্তর

অনির্ভরশীল চল হলো এমন কোনো শর্ত বা অবস্থা, যা অন্য কোনো শর্ত বা অবস্থার পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত নয়। অর্থাৎ পরীক্ষক বা গবেষক তার ইচ্ছানুযায়ী যে সকল শর্ত বা অবস্থার পরিবর্তন ঘটিয়ে পরীক্ষণপাত্রের আচরণের উপর তার প্রভাব লক্ষ করেন, সে সকল শর্ত, অবস্থা, আচরণ, মানসিক প্রক্রিয়া বা সকল মৌলিক বৈশিষ্ট্যকেই অনির্ভরশীল চল বলে।

উত্তর

উদ্দীপকে ইসমাইল, সাহেবের পরীক্ষণ সম্পর্কিত মতামতটি হলো নিয়ন্ত্রণ। নিম্নে পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো- পরীক্ষণের একটি অত্যাবশ্যকীয় শর্ত হলো নিয়ন্ত্রণ। পরীক্ষণের নিয়ন্ত্রণ বলতে এমন এক কৌশলকে বোঝায় যা সম্ভাব্য ভীতিসমূহকে দূর করে । গবেষণার ক্ষেত্রে ভীতি প্রদানকারী শর্তগুলো কী এবং সেগুলো কীভাবে দূর করে পরীক্ষণে একটি নিরপেক্ষ অবস্থান অর্জন করা যায়- সেটিই হচ্ছে নিয়ন্ত্রণ। কাজেই বলা যায়, নিয়ন্ত্রণ হচ্ছে তুলনার একটি আদর্শ ব্যবস্থা। মনোবিজ্ঞানের পরীক্ষণে আদর্শমানের সাহায্যে বিশেষ একটি অনির্ভরশীল চলের প্রভাব তুলনা করা হয়। এ ঘটনাটিকে নিয়ন্ত্রিত অবস্থা বলে। আবার নিয়ন্ত্রিত অবস্থা প্রবর্তনের মাধ্যমে দুটি অবস্থার মধ্যে তুলনা করা যায় এবং অবাঞ্ছিত চলকে বর্জন করা যায়। এভাবে পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দল সৃষ্টির মাধ্যমে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপ করা হয়। পরীক্ষণ দল সেই সকল পরীক্ষণপাত্র নিয়ে গঠিত হয় যারা অনির্ভরশীল চলের নিরিখে কিছু বিশেষ ব্যবস্থা পেয়ে থাকে। অন্যদিকে নিয়ন্ত্রিত দল একই ধরনের পরীক্ষণপাত্র নিয়ে গঠিত, কিন্তু পরীক্ষণ দল যে বিশেষ ব্যবস্থা পেয়ে থাকে তা তারা পায় না। সংক্ষেপে বলা যায়, যে দলে গবেষক হস্তক্ষেপ ( treatment) করে এবং অনির্ভরশীল চল প্রয়োগ করে সেটি পরীক্ষণ দল এবং যে দলে হস্তক্ষেপ করা হয় না এবং অনির্ভরশীল প্রয়োগ করা হয় না সেটিকে নিয়ন্ত্রিত দল বলে। পরীক্ষণে নিয়ন্ত্রিত দল তুলনার একটি ভিত্তি স্থাপন করে, ফলে পরীক্ষণ দলে যে পরিবর্তন আসে তা নির্ভরশীল চল হিসেবে ফলাফল নির্দেশ করে। পরীক্ষণের নিয়ন্ত্রণ বলতে বোঝায়, অনির্ভরশীল চলের সঙ্গে নির্ভরশীল চলের সম্পর্ক সুস্পষ্টভাবে অনুধাবন করার উদ্দেশ্যে সবরকম অবাঞ্ছিত চলকে ধ্রুব রেখে পরীক্ষণকার্য পরিচালনা করা। অর্থাৎ পরীক্ষণকারী যখন কোনো ব্যক্তির বিশেষ আচরণের উপর একটি চলের প্রভাব দেখতে চান তখন পরীক্ষণের পরিবেশটা এমন হওয়া উচিত যে, ঐ মুহূর্তে অনির্ভরশীল চল ছাড়া আর কোনো চল ব্যক্তির পরীক্ষণীয় আচরণের উপর উদ্দীপক হিসেবে প্রভাব বিস্তার করতে না পারে। বাস্তবিকপক্ষে পরীক্ষণের নিয়ন্ত্রণ বলতে মূলত চলের নিয়ন্ত্রণকেই বোঝায়। উদ্দীপকে ইসমাইল সাহেব শিক্ষণে পারিপার্শ্বিক গোলমালের কোনো প্রভাব আছে কি-না দেখতে চান। প্রথমে তিনি প্রকল্প প্রণয়ন করলেন- 'পারিপার্শ্বিক গোলমাল শিক্ষণকে বিলম্বিত করে। এখানে পারিপার্শ্বিক গোলমাল হলো অনির্ভরশীল চল এবং শিক্ষণ হলো নির্ভরশীল চল। তিনি সমান মেধাসম্পন্ন এবং সমবয়সী দুই দল ছাত্র নিয়ে এক দলকে শান্তিপূর্ণ পরিবেশে এবং অপর দলকে গোলমালপূর্ণ পরিবেশে কিছু অর্থহীন শব্দ মুখশ্ব করতে দিলেন। এছাড়া দুই দলের অনুশীলন কক্ষের সমস্ত উপাদান তথা কক্ষের তাপমাত্রা, বসার ব্যবস্থা, আলোর উজ্জ্বলতা ইত্যাদি একই রকম রাখা হলো। নির্দিষ্ট সময় অনুশীলনের পর দুই দলের শিক্ষণে যদি পার্থক্য পরিলক্ষিত হয়, তাহলে এর কারণ হিসেবে গোলমালপূর্ণ পরিবেশকে দায়ী করা যাবে। কারণ নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষণটি পরিচালনা করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল অবলম্বন করেছেন তা হলো- ১। অপসারণ, ২। অবস্থার ধ্রুবতা বা সমতা, ৩। তুল্যমূল্যায়ন, ৪। প্রতি তুল্যমূল্যায়ন ও ৫। দৈবচয়ন । নিম্নে আলোচনা করা হলো- ১. অপসারণ যে সকল অবাঞ্ছিত চল নিয়ন্ত্রণ করা প্রয়োজন, পরীক্ষণ পরিস্থিতি থেকে সেগুলোকে বর্জন বা অপসারণ করে নির্ভরশীল চলকে ঐ চলের প্রভাব থেকে মুক্ত রাখা হয়। যেমন, গবেষণা করার সময় বাইরের আওয়াজ প্রতিবন্ধকতা সৃষ্টি করার সম্ভাবনা থাকলে পরীক্ষণটি শব্দ নিয়ন্ত্রিত কক্ষে করা দরকার। ২. অবস্থার ধ্রুবকতা বা সমতা : সব চলকে সব সময় পরীক্ষণ পরিবেশ থেকে অপসারণ করা যায় না। এ সকল চলকে নিয়ন্ত্রণ করতে হলে লক্ষ করতে হবে যে, পরীক্ষণে অংশগ্রহণকারী সকল পরীক্ষণপাত্রের উপরই যেন এগুলো অপরিবর্তনশীলভাবে ক্রিয়াশীল থাকে। যেমন, পরীক্ষণপাত্রের প্রতি নির্দেশ একটি গুরুত্বপূর্ণ শর্ত যার উপর পরীক্ষণের ফলাফল বহুলাংশে নির্ভর করে। নির্দেশাবলি মুখে বলতে গেলে কোনো বিশেষ দিক বাদ পড়তে পারে বা বিভিন্ন পরীক্ষণপাত্রের নিকট নির্দেশাবলি বলা হুবহু একই রকম নাও হতে পারে। তাই পরীক্ষণ পরিস্থিতির অপরিবর্তনশীলতা রক্ষা করার জন্য সকল পরীক্ষণপাত্রকে একই লিখিত নির্দেশাবলি প্রদান করতে হবে । ৩. তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি : এমন কতকগুলো অবাঞ্ছিত চল আছে যেগুলোকে অপসারণ বা অবস্থার সমতাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করার অন্যতম কৌশল হলো ভারসাম্য সৃষ্টি করা। এ পদ্ধতিতে সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান সমান দুটি দল গঠন করা হয়। একটি দলকে পরীক্ষণ দল অন্যদলকে নিয়ন্ত্রিত দল বলা হয়। এ দুটি দল সব শর্তের দিক থেকে সমান বা সমতুল্য থাকবে; পার্থক্য শুধু এই যে, পরীক্ষণ দলে অনির্ভরশীল চল প্রয়োগ করা হয় কিন্তু নিয়ন্ত্রিত দলে উক্ত চল প্রয়োগ করা হয় না। তাই দুটি দলের নির্ভরশীল চলের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হলে সেজন্য শুধুমাত্র অনির্ভরশীল চলকেই দায়ী করা হয়। নির্ভরশীল চলের পার্থক্য তুলনার জন্য নিয়ন্ত্রিত চল ব্যতীত অন্যসব দিক থেকে পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দলকে সমমানে গঠন করার মাধ্যমেই ভারসাম্য প্রতিষ্ঠা করা হয় ৷ ৪. প্রতি তুল্যমূল্যায়ন বা প্রতিভারসাম্য সৃষ্টি: কোনো পরীক্ষণে যখন একই পরীক্ষণপাত্রকে একাধিক পরীক্ষণমূলক অবস্থার সম্মুখীন হতে হয়, তখন বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষণপাত্রের প্রথম অধিবেশনের অভিজ্ঞতা তার দ্বিতীয় অধিবেশনে প্রতিক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে থাকে। ফলশ্রুতিতে ফলাফলে ভ্রান্তি দেখা দিতে পারে। প্রতিভারসাম্য পদ্ধতির সাহায্যে বিভিন্ন পরীক্ষামূলক অবস্থার প্রভাব সব পরীক্ষণপাত্রের মধ্যে সমানভাবে বিতরণ করা সম্ভব। প্রতিভারসাম্য পদ্ধতিতে অনুশীলন 'AB′AB^{\prime} 'BA′BA^{\prime} এ আকারে প্রকাশ করা হয়। এক্ষেত্রে পরীক্ষণাধীন একটি শর্তকে একবার পরীক্ষণ দলে এবং আবার নিয়ন্ত্রিত দলে রেখে বিপরীতক্রমে পরীক্ষণাদি পরিচালনা করা হয়। ৫. দৈবচয়ন : এমন কিছু অবাঞ্ছিত চল আছে যা সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায় না এবং পূর্বোক্ত পদ্ধতিগুলোর সাহায্যেও নিয়ন্ত্রণ করা যায় না, সেক্ষেত্রে দৈবচয়ন পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে। অবাঞ্ছিত চল নিয়ন্ত্রণের জন্য দৈবচয়ন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যবিহীন কৌশলে নমুনা নির্বাচনের পন্থা অবলম্বনকেই দৈবচয়ন পদ্ধতি বলে। দৈবচয়নের ক্ষেত্রে পরীক্ষণপাত্রের নিয়োগ প্রত্যেক পর্যায়ে এমনভাবে নির্দিষ্ট করা হয় যাতে প্রত্যেক পর্যায়ে প্রত্যেক পরীক্ষণপাত্রের নির্বাচিত হওয়ার সমান এবং নিরপেক্ষ সম্ভাবনা থাকে। দৈব নির্বাচনের উল্লেখযোগ্য সুবিধা হলো, সংশ্লিষ্ট চলসমূহ দ্বারা পরীক্ষণের ফলাফল কেবলমাত্র জৈব ঘটনার মাধ্যমে প্রভাবিত হতে পারে। দৈবচয়ন চল নিয়ন্ত্রণের একটি সহজ ও উত্তম পদ্ধতি।
HSCPsychology 2nd PaperChapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইসমাইল একজন মনোবিজ্ঞানের শিক্ষক। তিনি ছাত্রদের শিক্ষণের উপর গণ্ডগোলের প্রভাব দেখার জন্য তার ক্লাসের ছাত্রদের জোড়-বিজোড় রোল নম্বর এর ভিত্তিতে সমান সংখ্যক ছাত্র দিয়ে “ক” দল এবং “খ” দল গঠন করেন। তিনি “ক” দলকে গন্ডগোলযুক্ত পরিবেশে এবং “খ” দলকে গণ্ডগোলমুক্ত পরিবেশে দুটি ভিন্ন কক্ষে নির্দিষ্ট সময় পর্যন্ত কতকগুলো অর্থহীন শব্দ তালিকা মুখস্থ করতে দেন। পরীক্ষণ শুরুর পূর্বে গণ্ডগোলযুক্ত পরিবেশের শিক্ষণ গণ্ডগোলমুক্ত পরিবেশের শিক্ষণের তুলনায় কম হবে বলে মন্তব্য করেন। পরীক্ষণ শেষে ফলাফল ইসমাইল সাহেবের মতামতের সাথে মিলে যায়।

Jessore · 2017

ক
সমস্যা কী?
খ
অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।
গ
ইসমাইল সাহেবের পরীক্ষণ সম্পর্কিত মতামতটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল অবলম্বন করেছেন সেগুলো আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।

অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সমস্যা কী?

সমস্যা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কলেজে ক্রীড়া শিক্ষক ক্রিকেট টিম গঠনের জন্য ৩০ জনের একদল শিক্ষার্থীর প্রত্যেককে ১, ২, ৩ এভাবে ৩০ পর্যন্ত ক্রমিক মান প্রদান করেন। অতঃপর জোড় এবং বিজোড় ক্রমিক মানের শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্রিকেট টিম গঠন করলেন।

Dhaka · 2017

ক
চলের সংজ্ঞা দাও ।
খ
পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?
গ
ক্রীড়া শিক্ষক দল গঠনের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেন তার বর্ণনা দাও।
ঘ
ক্রীড়া শিক্ষক কী আরো উন্নত কোনো কৌশল অবলম্বন করতে পারতেন ? যুক্তি দেখাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কলেজে ক্রীড়া শিক্ষক ক্রিকেট টিম গঠনের জন্য ৩০ জনের একদল শিক্ষার্থীর প্রত্যেককে ১, ২, ৩ এভাবে ৩০ পর্যন্ত ক্রমিক মান প্রদান করেন। অতঃপর জোড় এবং বিজোড় ক্রমিক মানের শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্রিকেট টিম গঠন করলেন।

Dhaka · 2017

ক
চলের সংজ্ঞা দাও ।
খ
পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?
গ
ক্রীড়া শিক্ষক দল গঠনের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেন তার বর্ণনা দাও।
ঘ
ক্রীড়া শিক্ষক কী আরো উন্নত কোনো কৌশল অবলম্বন করতে পারতেন ? যুক্তি দেখাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?

পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.চলের সংজ্ঞা দাও ।

চলের সংজ্ঞা দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব মাহমুদুল হাছান শিশুদের আচরণের বিকাশ এবং শিক্ষণ কার্যক্রমের উপর গবেষণা করেন। তিনি লক্ষ্য করেন শিশুদের বলবর্ধক প্রদান করা হলে নির্দিষ্ট আচরণটি করার প্রবণতা বৃদ্ধি পায় এবং বলবর্ধকের অনুপস্থিতিতে উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সম্পর্ক দুর্বল করে তোলে। জনাব মাহমুদুল হাছান তাঁর গবেষণাকার্য নিয়ন্ত্রিত পরিবেশে বস্তুনিষ্ঠভাবে পরিচালনা করেছেন।

Jessore · 2018

ক
সমস্যা কী?
খ
পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্য কর।
ঘ
জনাব, মাহমুদুল হাছান কোন পদ্ধতির সাহায্যে তাঁর পরীক্ষণ পরিচালনা করেছেন? এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব মাহমুদুল হাছান শিশুদের আচরণের বিকাশ এবং শিক্ষণ কার্যক্রমের উপর গবেষণা করেন। তিনি লক্ষ্য করেন শিশুদের বলবর্ধক প্রদান করা হলে নির্দিষ্ট আচরণটি করার প্রবণতা বৃদ্ধি পায় এবং বলবর্ধকের অনুপস্থিতিতে উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সম্পর্ক দুর্বল করে তোলে। জনাব মাহমুদুল হাছান তাঁর গবেষণাকার্য নিয়ন্ত্রিত পরিবেশে বস্তুনিষ্ঠভাবে পরিচালনা করেছেন।

Jessore · 2018

ক
সমস্যা কী?
খ
পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্য কর।
ঘ
জনাব, মাহমুদুল হাছান কোন পদ্ধতির সাহায্যে তাঁর পরীক্ষণ পরিচালনা করেছেন? এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?

পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সমস্যা কী?

সমস্যা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মনোবিজ্ঞানের শিক্ষক শ্রেণিকক্ষে শব্দের প্রভাব জানতে চান। এজন্য তিনি ২৫ জন বালক ও ২৫ জন বালিকা নিয়ে দু'টি দল গঠন করেন এবং তাদেরকে দু'টি পৃথক কক্ষের ব্যবস্থা করেন। একটি কক্ষে মাইক, মিছিল ও গাড়ির হর্ণসহ বিভিন্ন ধরনের শব্দ প্রবেশ করতো অন্যটিতে শব্দ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল। ফলাফলে দেখা যায় নিয়ন্ত্রিত কক্ষের শিক্ষার্থীদের শিক্ষণের পরিমাণ ভালো হয়েছে।

Dhaka · 2018

ক
চল কী?
খ
পরীক্ষণ পদ্ধতিতে পুনরাবৃত্তিতা গুরুত্বপূর্ণ কেন?
গ
মনোবিজ্ঞানের শিক্ষক কোন চলের প্রভাব জানতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ
চল নিয়ন্ত্রণের জন্য শিক্ষক কর্তৃক ব্যবহৃত কৌশলসমূহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।