শেয়ারFacebookWhatsApp

সজীবের বিষয়টিকে কী বলা হয়? সজীবের বিষয়টি ভালো হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেগুলো বিশ্লেষণ কর ।

উত্তর: সজীবের বিষয়টি প্রকল্পকে নির্দেশ করে। পরীক্ষণকারী পরীক্ষণের রূপরেখা কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রথমে সমস্যার একটি সমাধান কল্পনা করে নেন। এ কল্পিত সমাধানকে প্রকল্প বা অনুমান বলা হয়। তাই যে কোনো পরীক্ষণ পরিচালনা করতে গেলে একটি ভালো প্রকল্প প্রণয়ন করা প্রয়োজন । উদ্দীপকে সজীব কোনো সমস্যার সমাধানের পূর্বেই তার একটি আপাত সমাধান দিয়ে থাকেন যা প্রকল্পকে নির্দেশ করে। একটি ভালো প্রকল্পেও প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো, প্রকল্পকে প্রমাণসাপেক্ষ হতে হবে। বাস্তব ঘটনা বা তথ্যের দ্বারা যদি প্রকল্প যাচাই করা না যায়, তাহলে তাকে ভালো প্রকল্প বলা যাবে না। প্রকল্প বাস্তব এবং সত্য ঘটনাভিত্তিক হতে হবে। কল্পিত বিষয়ের ওপর প্রকল্প হয় না। প্রকল্পে যে সকল ধারণা ব্যবহার করা হয় তা সহজ সরল হতে হবে। ভালো প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রকল্প এমন হবে যেন বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগ করা যায়। এছাড়া ভালো প্রকল্প হতে হলে সেটিকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। প্রকল্প যৌক্তিক হবে এবং স্ববিরোধীতা থাকবে না। প্রকল্পকে পরীক্ষণের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং পর্যবেক্ষণযোগ্য হতে হবে। একই সাথে প্রকল্প পরিমানগত ভাষায় প্রকাশযোগ্য হবে এবং এর তাত্ত্বিক ভিত্তি থাকবে । উল্লেখিত বৈশিষ্ট্যসমূহের ভিত্তিতে একটি প্রকল্পকে ভালো প্রকল্প হিসেবে বিবেচনা করা যায়।

HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল

সজীবের বিষয়টিকে কী বলা হয়? সজীবের বিষয়টি ভালো হওয়ার জন্য যে সকল…

উদ্দীপক

বিষয়-১ : সরোয়ার একজন গবেষক। তিনি কোনো বিষয় নিয়ে গবেষণা করার সময় পরীক্ষণ পাত্রদের এমনভাবে ভাগ করেন যাতে দুটি দল সব দিক থেকে সমান হয়। অন্যদিকে তার সহকর্মী সজীব কোনো সমস্যার সমাধানের পূর্বেই সেই সমস্যার একটি আপাত সমাধান দিয়ে থাকেন ।

উত্তর

সুপরিকল্পিত ও সুনিয়ন্ত্রিতভাবে অনির্ভরশীল চল ও নির্ভরশীল চলসমূহের মধ্যে কার্যকারণগত সম্পর্ক নির্ণয়, পরিমাপ এবং প্রমাণের ক্ষেত্রে পরিচালিত বৈজ্ঞানিক পদ্ধতিই পরীক্ষণ পদ্ধতি ।

উত্তর

সব চলকে সব সময় পরীক্ষণ পরিবেশ থেকে অপসারণ করা যায় না। এ সকল চলকে নিয়ন্ত্রণ করতে হলে লক্ষ রাখতে হবে যে, পরীক্ষণে অংশগ্রহণকারী সকল পরীক্ষণপাত্রের উপরই যেন এগুলো অপরিবর্তনশীলভাবে ক্রিয়াশীল থাকে। যেমন, পরীক্ষণপাত্রের প্রতি নির্দেশ একটি গুরুত্বপূর্ণ শর্ত যার উপর পরীক্ষণের ফলাফল বহুলাংশে নির্ভর করে । নির্দেশাবলি মুখে বলতে গেলে কোনো বিশেষ দিক বাদ পড়তে পারে বা বিভিন্ন পরীক্ষণপাত্রের নিকট নির্দেশাবলি বলা হুবহু একই রকম নাও হতে পারে। তাই পরীক্ষণ পরিস্থিতির অপরিবর্তনশীলতা রক্ষা করার জন্য সকল পরীক্ষণপাত্রকে একই লিখিত নির্দেশাবলি প্রদান করতে হবে। আবার পরীক্ষণের সময়' একটি বাহ্যিক চল এবং সময়কে বাদ দেওয়া যায় না। তাই সব পরীক্ষণপাত্রের জন্য একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষণ পরিচালনা করা উচিত। এমনিভাবে আলোর পরিমাণ, অন্যান্য উদ্দীপক, যন্ত্রপাতি, নির্দেশাবলি ইত্যাদি প্রসঙ্গে সব পরীক্ষণপাত্রের বেলায় সমান, অভিন্ন ও অপরিবর্তিত অবস্থা নিশ্চিত রাখা আবশ্যক ।

উত্তর

জনাব সরোয়ার চল নিয়ন্ত্রণের তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি কৌশলটি অবলম্বন করেন। এমন কতগুলো অবাঞ্ছিত চল আছে, যেগুলোকে অপসারণ বা অবস্থার সমতাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করার অন্যতম কৌশল হলো ভারসাম্য সৃষ্টি করা। এ পদ্ধতিতে সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান সমান দুটি দল গঠন করা হয়। একটি দলকে পরীক্ষণ দল এবং অন্য দলকে নিয়ন্ত্রিত দল বলা হয়। এ দুটি দল সব শর্তের দিক থেকে সমান বা সমতুল্য থাকবে; পার্থক্য শুধু এই যে, পরীক্ষণ দলে অনির্ভরশীল চল প্রয়োগ করা হয় কিন্তু নিয়ন্ত্রিত দলে উক্ত চল প্রয়োগ করা হয় না। নির্ভরশীল চলের পার্থক্য তুলনার জন্য নিয়ন্ত্রিত চল ব্যতীত অন্যসব দিক থেকে পরীক্ষণ দল ও নিয়ন্ত্রিত দলকে সমমানে গঠন করার মাধ্যমেই ভারসাম্য প্রতিষ্ঠা করা হয় । উদ্দীপকে দেখা যায়, সরোয়ার একজন গবেষক। তিনি কোনো বিষয় নিয়ে গবেষণার সময় পরীক্ষণ পাত্রদের এমনভাবে ভাগ করেন যাতে দুটি দল সবদিক থেকে সমান হয়। সুতরাং বলা যায়, তার ব্যবহৃত কৌশলটি হলো তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি ।

উত্তর

সজীবের বিষয়টি প্রকল্পকে নির্দেশ করে। পরীক্ষণকারী পরীক্ষণের রূপরেখা কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রথমে সমস্যার একটি সমাধান কল্পনা করে নেন। এ কল্পিত সমাধানকে প্রকল্প বা অনুমান বলা হয়। তাই যে কোনো পরীক্ষণ পরিচালনা করতে গেলে একটি ভালো প্রকল্প প্রণয়ন করা প্রয়োজন । উদ্দীপকে সজীব কোনো সমস্যার সমাধানের পূর্বেই তার একটি আপাত সমাধান দিয়ে থাকেন যা প্রকল্পকে নির্দেশ করে। একটি ভালো প্রকল্পেও প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো, প্রকল্পকে প্রমাণসাপেক্ষ হতে হবে। বাস্তব ঘটনা বা তথ্যের দ্বারা যদি প্রকল্প যাচাই করা না যায়, তাহলে তাকে ভালো প্রকল্প বলা যাবে না। প্রকল্প বাস্তব এবং সত্য ঘটনাভিত্তিক হতে হবে। কল্পিত বিষয়ের ওপর প্রকল্প হয় না। প্রকল্পে যে সকল ধারণা ব্যবহার করা হয় তা সহজ সরল হতে হবে। ভালো প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রকল্প এমন হবে যেন বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগ করা যায়। এছাড়া ভালো প্রকল্প হতে হলে সেটিকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। প্রকল্প যৌক্তিক হবে এবং স্ববিরোধীতা থাকবে না। প্রকল্পকে পরীক্ষণের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং পর্যবেক্ষণযোগ্য হতে হবে। একই সাথে প্রকল্প পরিমানগত ভাষায় প্রকাশযোগ্য হবে এবং এর তাত্ত্বিক ভিত্তি থাকবে । উল্লেখিত বৈশিষ্ট্যসমূহের ভিত্তিতে একটি প্রকল্পকে ভালো প্রকল্প হিসেবে বিবেচনা করা যায়।
HSCPsychology 2nd PaperChapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইসমাইল একজন মনোবিজ্ঞানের শিক্ষক। তিনি ছাত্রদের শিক্ষণের উপর গণ্ডগোলের প্রভাব দেখার জন্য তার ক্লাসের ছাত্রদের জোড়-বিজোড় রোল নম্বর এর ভিত্তিতে সমান সংখ্যক ছাত্র দিয়ে “ক” দল এবং “খ” দল গঠন করেন। তিনি “ক” দলকে গন্ডগোলযুক্ত পরিবেশে এবং “খ” দলকে গণ্ডগোলমুক্ত পরিবেশে দুটি ভিন্ন কক্ষে নির্দিষ্ট সময় পর্যন্ত কতকগুলো অর্থহীন শব্দ তালিকা মুখস্থ করতে দেন। পরীক্ষণ শুরুর পূর্বে গণ্ডগোলযুক্ত পরিবেশের শিক্ষণ গণ্ডগোলমুক্ত পরিবেশের শিক্ষণের তুলনায় কম হবে বলে মন্তব্য করেন। পরীক্ষণ শেষে ফলাফল ইসমাইল সাহেবের মতামতের সাথে মিলে যায়।

Jessore · 2017

ক
সমস্যা কী?
খ
অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।
গ
ইসমাইল সাহেবের পরীক্ষণ সম্পর্কিত মতামতটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল অবলম্বন করেছেন সেগুলো আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।

অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সমস্যা কী?

সমস্যা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কলেজে ক্রীড়া শিক্ষক ক্রিকেট টিম গঠনের জন্য ৩০ জনের একদল শিক্ষার্থীর প্রত্যেককে ১, ২, ৩ এভাবে ৩০ পর্যন্ত ক্রমিক মান প্রদান করেন। অতঃপর জোড় এবং বিজোড় ক্রমিক মানের শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্রিকেট টিম গঠন করলেন।

Dhaka · 2017

ক
চলের সংজ্ঞা দাও ।
খ
পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?
গ
ক্রীড়া শিক্ষক দল গঠনের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেন তার বর্ণনা দাও।
ঘ
ক্রীড়া শিক্ষক কী আরো উন্নত কোনো কৌশল অবলম্বন করতে পারতেন ? যুক্তি দেখাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?

পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চলের সংজ্ঞা দাও ।

চলের সংজ্ঞা দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব মাহমুদুল হাছান শিশুদের আচরণের বিকাশ এবং শিক্ষণ কার্যক্রমের উপর গবেষণা করেন। তিনি লক্ষ্য করেন শিশুদের বলবর্ধক প্রদান করা হলে নির্দিষ্ট আচরণটি করার প্রবণতা বৃদ্ধি পায় এবং বলবর্ধকের অনুপস্থিতিতে উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সম্পর্ক দুর্বল করে তোলে। জনাব মাহমুদুল হাছান তাঁর গবেষণাকার্য নিয়ন্ত্রিত পরিবেশে বস্তুনিষ্ঠভাবে পরিচালনা করেছেন।

Jessore · 2018

ক
সমস্যা কী?
খ
পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্য কর।
ঘ
জনাব, মাহমুদুল হাছান কোন পদ্ধতির সাহায্যে তাঁর পরীক্ষণ পরিচালনা করেছেন? এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?

পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমস্যা কী?

সমস্যা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল অবলম্বন করেছইসমাইল সাহেবের পরীক্ষণ সম্পর্কিত মতামতটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।সমস্যা কী?ক্রীড়া শিক্ষক কী আরো উন্নত কোনো কৌশল অবলম্বন করতে পারতেন ? যুক্তি দেখাওক্রীড়া শিক্ষক দল গঠনের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেন তার বর্ণনা দাও।পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?চলের সংজ্ঞা দাও ।জনাব, মাহমুদুল হাছান কোন পদ্ধতির সাহায্যে তাঁর পরীক্ষণ পরিচালনা করেছেন? এই পদ্ধতউদ্দীপকে উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্য কর।পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?সমস্যা কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।