"ক" শাখার শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে উপস্থিতি কোন ধরনের চল ব্যাখ্যা করো।
উত্তর: "ক" শাখার শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে উপস্থিতি নির্ভরশীল চলকে নির্দেশ করে। যে চলকে তার উপস্থিতি বা সৃষ্টির জন্য অন্য কোনো চলের উপর নির্ভর করতে হয় তাকে নির্ভরশীল চল বলে। ওয়াইনি ওয়াইটেন এর মতে, "নির্ভরশীল চল হলো সেই চল যা অনির্ভরশীল চল প্রয়োগের ফলে প্রভাবিত হয় বলে মনে করা হয়। অনির্ভরশীল চল পরিবর্তনের সাথে সাথে প্রাণীর আচরণে যেসব পরিবর্তন ঘটে সেগুলোকে বলা হয় নির্ভরশীল চল। উদ্দীপকে সালেহা ম্যাম 'ক' শাখার শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস ৮টায় শুরু করেন। ফলে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত হয়। কিন্তু 'খ' শাখার ক্লাস ১০/১২ মিনিট দেরীতে শুরু করার ফলে সেই শাখার শিক্ষার্থীরা সঠিক সময়ে উপস্থিত হয় না। এখানে ম্যামের নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু করা অনির্ভরশীল চল, যার ওপর নির্ভর করে প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীদের নিদিষ্ট সময়ে উপস্থিতি নির্ভরশীল চলের প্রতিফলন দেখা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
"ক" শাখার শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে উপস্থিতি কোন ধরনের চল ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর