"ক" এবং "খ" শাখার শিক্ষার্থীদের দলগত প্রকৃতি এবং "ক" শাখার গবেষণায় বাহ্যিক চল নিয়ন্ত্রনের যে কৌশল ব্যবহৃত হয়েছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: "ক" ও "খ" শাখার শিক্ষার্থীদের ওপর অনির্ভরশীল চলের প্রয়োগ করা হয়। যার প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীদের ভিন্ন দলগত প্রকৃতি পরিলক্ষিত হয়। সালেহা ম্যামের "ক" শাখার ৮টায় ক্লাস শুরু করা এবং "খ" শাখার ১০/১২ মিনিট পরে ক্লাস আরম্ভ করার ফলে 'ক' শাখার শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হলেও 'খ' শাখায় তার ব্যতিক্রম ঘটে। এখানে ম্যামের নির্দিষ্ট বা দেরিতে ক্লাস শুরু করা অনির্ভরশীল চল এবং শিক্ষার্থীদের উপস্থিতির ভিন্নতা নির্ভরশীল চল। 'ক' শাখার গবেষণায় বাহ্যিক চল নিয়ন্ত্রণের তুল্যমূল্যায়ন বা ভারসাম্য সৃষ্টি কৌশল ব্যবহৃত হয়েছে। এমন কতগুলো অবাঞ্ছিত চল আছে যেগুলোকে অপসারণ বা অবস্থার সমতাকরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। এগুলোকে নিয়ন্ত্রণ করার অন্যতম কৌশল হলো ভারসাম্য সৃষ্টি করা। এ পদ্ধতিতে সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান সমান দুটি দল গঠন করা হয়। একটি দলকে পরীক্ষণ দল এবং অন্যদলকে নিয়ন্ত্রিত দল বলা হয়। এ দুটি দল সব শর্তের দিক থেকে সমান বা সমতুল্য থাকবে; পার্থক্য শুধু এই যে, পরীক্ষণ দলে অনির্ভরশীল চল প্রয়োগ করা হয় কিন্তু নিয়ন্ত্রিত দলে উক্ত চল প্রয়োগ করা হয় না। এই চল নিয়ন্ত্রণের ফলে অনির্ভরশীল চলের প্রভাব পরিলক্ষিত করা যায়। পরিশেষে বলা যায়, বাহ্যিক চল নিয়ন্ত্রণের তুল্যমূল্যায়ন কৌশলের মাধ্যমে দুই দলকে সমমানে গঠন করার মাধ্যমে ভারসাম্য প্রতিষ্ঠা করা হয়।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
"ক" এবং "খ" শাখার শিক্ষার্থীদের দলগত প্রকৃতি এবং "ক" শাখার গবেষণায় …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর