উদ্দীপক-২ এ রহমান সাহেবের ব্যবহৃত পদ্ধতিটি ব্যাখ্যা কর এবং এর সুবিধা অসুবিধার তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক-২ এ রহমান সাহেবের ব্যবহৃত পদ্ধতিটি হলো পরীক্ষণ পদ্ধতি। পরীক্ষণ একটি কার্যকরী গবেষণা পদ্ধতি। এর কতকগুলো সুবিধা রয়েছে। যেমন- এ পদ্ধতিতে বৈজ্ঞানিক নিয়ম-নীতি সবচেয়ে বেশি মানা হয়। এর প্রধান সুবিধা হলো এর নিয়ন্ত্রণ ব্যবস্থা। গবেষণাগারের কৃত্রিম পরিবেশ পরীক্ষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন থাকে। এ পদ্ধতিতে পরীক্ষণকার্যের পুনরাবৃত্তি করা যায়। পরীক্ষণ পদ্ধতিতে প্রাপ্ত তথ্য নির্ভুল, যথার্থ ও সংক্ষিপ্ত হয়। এর ফলাফল অধিক নির্ভরযোগ্য হয়। নিয়ন্ত্রণের মাধ্যমে অনেক উপাদানের মধ্যে কোনটি কারণ আর কোনটি ফলাফল তা জানা যায়। যে সকল ঘটনা গবেষণাগারে পরীক্ষা করা যায় না সেগুলো পরীক্ষার জন্য গবেষককে অনিশ্চিতভাবে অপেক্ষা করতে হয়। এছাড়া সামাজিক অবস্থার প্রেক্ষাপটে যে সব আচরণের সৃষ্টি হয় সেসব ক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করা খুবই অসুবিধাজনক। এ পদ্ধতির আরেকটা অসুবিধা হলো, পরীক্ষণপাত্র সব সময় পরীক্ষণকারীকে সহযোগীতা নাও করতে পারে। এছাড়া পরীক্ষণ পদ্ধতির অন্যতম প্রধান ত্রুটি হলো কৃত্রিম পরিবেশ। উদ্দীপকে মনোবিজ্ঞানী পারীক্ষকে গবেষণাগারে এনে পুরস্কার দিয়ে কাজের আগ্রহ নির্ণয় করেন যা পরীক্ষণ পদ্ধতিকে নির্দেশ করে। কিছু অসুবিধা থাকলেও পরীক্ষণ পদ্ধতি সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
উদ্দীপক-২ এ রহমান সাহেবের ব্যবহৃত পদ্ধতিটি ব্যাখ্যা কর এবং এর সুবিধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর