দৃশ্যকল্প-২ এর প্রদত্ত A ও B পদ্ধতির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এর প্রদত্ত A ও B পদ্ধতিটি হলো যথাক্রমে পরীক্ষণ পদ্ধতি এবং পর্যবেক্ষণ পদ্ধতি। পরীক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন বিজ্ঞানী একটি নির্দিষ্ট পথে অধ্যয়নের একটি বস্তুকে ব্যবহার করেন এবং তারপর আচরণের ফলাফল প্রত্যক্ষ করেন। পরীক্ষণ পদ্ধতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একাধিক চলের মধ্যে কার্যকরণ সম্পর্ক ব্যাখ্যা করে। পরীক্ষণাধীন সময়ে প্রয়োজন চলসমূহ নিয়ন্ত্রণ করে। এ পদ্ধতিতে গবেষণাগারের অবস্থা বজায় রেখে প্রাকৃতিক পরিবেশে অনুসন্ধানকার্য সম্পাদন করা হয়। ঘটনার পুনরাবৃত্তি পরীক্ষণ পদ্ধতির অন্যতম বৈশিস্ট্য। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহের জন্য পরীক্ষণকারীকে সরাসরি উপস্থিত থাকতে হয়। পর্যবেক্ষণ হলো অন্যের পরিবর্তন বাইরে থেকে লক্ষ করা। বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কোনো ঘটনা সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করাকে পর্যবেক্ষণ বলে। এ পদ্ধতির সুবিধাসমূহ 'হলো প্রায় সব ধরনের আচরণই এ পদ্ধতির আয়ত্তাধীন। নির্ধারিত ঘটনা বা আচরণকে স্বাভাবিক পরিবেশে যখন ঘটনাটি ঘটছে তখন পর্যবেক্ষণ করা যায়। এ পদ্ধতির জন্য বিশেষ গাণিতিক দক্ষতা বা জটিল নকশা প্রণয়নের প্রয়োজন নেই। পর্যবেক্ষণকারী দক্ষ না হলেও তেমন অসুবিধা হয়না। এছাড়া প্রায় সকল পদ্ধতির সহায়ক হিসেবে পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহৃত হতে পারে এবং প্রাপ্ত তথ্যরাশিকে পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ করা যায়। পরিশেষে বলা যায়, পরীক্ষণ পদ্ধতি ও 'পর্যবেক্ষণ পদ্ধতি ভিন্ন হলেও উভয়ই মনোবিজ্ঞানে ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর প্রদত্ত A ও B পদ্ধতির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর