জ্ঞানের স্বল্পতা থেকে কীভাবে সমস্যার সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
উত্তর: জ্ঞানের অভাব বা শূন্যতা থেকে সমস্যার উদ্ভব হতে পারে। কোনো ঘটনা সম্পর্কে বহুপূর্বে যে উপাত্ত সংগ্রহ করা হয়েছে তার মাধ্যমে যদি ঘটনাটিকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা সম্ভব না হয় তাহলে বুঝতে হবে ঘটনা সম্পর্কে এখনো আমাদের জ্ঞানের অপর্যাপ্ততা রয়েছে। জ্ঞানের এরূপ অপর্যাপ্ততার বা স্বল্পতার কারণে বিষয়টি একটি সমস্যা হয়ে দাঁড়ায়। যেমন- আমরা দেখতে চাই শিক্ষাদানের ক্ষেত্রে সফল পদ্ধতি কোনটি বক্তৃতা দান না আলোচনা পদ্ধতি? এর সঠিক উত্তর না জানা পর্যন্ত আমাদের সমস্যা হচ্ছে জ্ঞানের শূন্যতা।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
জ্ঞানের স্বল্পতা থেকে কীভাবে সমস্যার সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
উত্তর