গবেষণাগারে চল নিয়ন্ত্রণ প্রয়োজন কেন?
উত্তর: গবেষণাগারে চল নিয়ন্ত্রণ প্রয়োজন। কারণ- পরীক্ষণের উল্লেখযোগ্য প্রধান বৈশিষ্ট্য বা কৌশল হলো নিয়ন্ত্রণ। পরীক্ষণে নিয়ন্ত্রণ বলতে মূলত চলের নিয়ন্ত্রণকে বোঝায়। ডেনিস কুন-এর মতে, চল নিয়ন্ত্রণ হলো বাইরে থেকে এসে পরীক্ষণে প্রভাববিস্তার করতে পারে- এমন সব উপাদানসমূহকে বাদ দেওয়া, চিহ্নিত করা অথবা ধ্রুব রাখা। এই নিয়ন্ত্রণ কৌশলের দ্বারা পরীক্ষণের সম্ভাব্য অসুবিধাসমূহকে দূর করা হয়। পরীক্ষণে প্রধানত দুই ধরনের চলের নিয়ন্ত্রণ দেখা যায়। একটি হলো অনির্ভরশীল চলের নিয়ন্ত্রণ এবং অন্যটি হলো বাহ্যিক চল বা প্রভাব বিস্তারকারী চলের নিয়ন্ত্রণ।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
গবেষণাগারে চল নিয়ন্ত্রণ প্রয়োজন কেন?
উত্তর