চলের নিয়ন্ত্রণ বলতে কী বুঝায়?
উত্তর: মনোবিজ্ঞানের পরীক্ষণে কোনো ঘটনার কিছু শর্তকে যখন পরীক্ষকের ইচ্ছানুযায়ী এবং প্রয়োজনানুসারে পরিবর্তন করে পরীক্ষণের ওপর থেকে প্রভাবমুক্ত রাখা হয় তখন তাকে চলের নিয়ন্ত্রণ বলা হয়। ১৯৩৯ চলের নিয়ন্ত্রণ পরীক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরীক্ষণ পরিচালনায় গবেষককে অনির্ভরশীল চল ব্যতীত অন্য যেসব চল নির্ভরশীল চলকে প্রভাবিত করতে পারে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। চলসমূহ নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য হলো যাতে কোনো বাহ্যিক চল পরীক্ষণপাত্রদের ওপর পৃথকভাবে প্রভাব সৃষ্টি করতে না পারে।
HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল
চলের নিয়ন্ত্রণ বলতে কী বুঝায়?
উত্তর