শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের '১' এর বিষয়টি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের '১'-এর বিষয়টি 'পরীক্ষণের ধাপসমূহ' যা কোনো 'পরীক্ষণ পরিকল্পনার জন্য গবেষক অনুসরণ করে থাকেন। ধাপগুলো হলো- ১. পরীক্ষণের প্রথম ধাপ হলো সমস্যা শনাক্তকরণ। সমস্যা স্থির করার পরই মূলত পরীক্ষণ কার্য শুরু হয়। কোনো বিষয়ের জ্ঞানের অভাব থেকেই সমস্যার তৈরি হয়। ২. প্রকল্প প্রণয়ন, অর্থাৎ কোনো পরীক্ষা পরিচালনার পূর্বেই উক্ত পরীক্ষণের সম্ভাব্য সমাধান সম্পর্কে একটা আনুমানিক ধারণা ঠিক করা হয়। এই আনুমানিক ধারণাই হলো প্রকল্প। ৩. ধারণা গঠন, অর্থাৎ সমস্যা ও প্রকল্প ঠিক করার পর ঐ সমস্যা ও প্রকল্পে যে সকল শব্দ বা পদ ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। ৪. চল শনাক্তকরণ পরীক্ষণ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষণে সাধারণত নির্ভরশীল চলের উপর অনির্ভরশীল চলের প্রভাব লক্ষ করা হয় এবং অর্ন্তবর্তী ও বাহ্যিক চলকে নিয়ন্ত্রণ করা হয়। ৫. চল শনাক্তকরণের পরবর্তী কাজ হলো যেসব বাহ্যিক চল নির্ভরশীল চলের উপর প্রভাব বিস্তার করে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। ৬. এ পর্যায়ে পরীক্ষণ পাত্র নির্বাচন ও তাদের বিভিন্ন দলে ভাগ করে নিতে হবে। পরীক্ষণ পরিচালনায় একটি প্রয়োজনীয় ধাপ হলো পরীক্ষণ পাত্র নির্বাচন। কোনো পরীক্ষণে একজন পরীক্ষা পাত্রের প্রয়োজন, আবার অন্য পরীক্ষণে একাধিক পরীক্ষণপাত্রেরও প্রয়োজন হতে পারে। ৭. পরীক্ষণের নকশা প্রণয়ন, অর্থাৎ পরীক্ষণটি সম্পন্ন করার জন্য যে পরিকল্পনা নেয়া হয় তা ছকের আকারে উপস্থাপন করতে হবে। ৮. পরীক্ষাকার্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হতে পারে। যে পরীক্ষা করা হচ্ছে তাতে কী কী যন্ত্র ব্যবহার করা হবে তার একটি তালিকা আগেই তৈরি করতে হবে। ৯. পরীক্ষণ পদ্ধতির অন্যতম প্রধান পদক্ষেপ হলো নিয়মতান্ত্রিকভাবে উপাত্ত সংগ্রহ করা এবং তার যথার্থ ব্যাখ্যা প্রদান করা। ১০. উপাত্ত সংগ্রহের পর তার যথার্থ ব্যাখ্যা করা হয়। প্রয়োজনে তথ্য বিশ্লেষণের জন্য পরিসংখ্যানের সাহায্য নেওয়া যেতে পারে। এই ধাপকে পরিসংখ্যানিক বিশ্লেষণ বলে। ১১. সাধারণ নিয়ম প্রনয়ণ অর্থাৎ পরীক্ষণে যে প্রকল্প স্থির করা হয়েছে তার সাথে যদি প্রাপ্ত ফলাফলের মিল পাওয়া যায়, তাহলে প্রাপ্ত তথ্য সম্পর্কে একটি সাধারণ নিয়ম প্রতিষ্ঠা করা যায়। ১২. পরীক্ষণের শেষ ধাপ হলো ফলাফলের যথার্থতা যাচাই করা। গবেষক নিজে অথবা অন্য যেকোনো গবেষক একই পদ্ধতিতে পরীক্ষণ চালিয়ে যদি একই ফল পান তাহলে বলা যায়, যে সাধারণ নিয়ম প্রনয়ণ করা হয়েছে তা যথার্থ।

HSC Psychology 2nd Paper Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 2nd Paper · Chapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ · সৃজনশীল

উদ্দীপকের '১' এর বিষয়টি বর্ণনা কর।

উদ্দীপক

মনোবিজ্ঞানের গবেষণাকার্যে কয়েকটি বিষয় লক্ষণীয়- (১) কোন পরীক্ষণ পরিকল্পনার জন্য গবেষককে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। (২) মনোবিজ্ঞানীরা যখন গবেষণা করেন তখন তারা বিভিন্ন পদ্ধতিতে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে থাকেন। তার মধ্যে একটি পদ্ধতি আছে, যেখানে পরীক্ষক একটি চল প্রয়োগ করে দেখেন, আরেকটি চলে কোন পরিবর্তন হয় কী না?

উত্তর

কোনো পরীক্ষণ পরিচালনা করার পূর্বেই উক্ত পরীক্ষণের সমস্যার সম্ভাব্য সমাধান সম্পর্কে যে আনুমানিক ধারণা ঠিক করা হয় তাই প্রকল্প।

উত্তর

সব চলকে সব সময় পরীক্ষণ পরিবেশ থেকে অপসারণ করা যায় না। এ সকল চলকে নিয়ন্ত্রণ করতে হলে লক্ষ রাখতে হবে যে, পরীক্ষণে অংশগ্রহণকারী সকল পরীক্ষণপাত্রের উপরই যেন এগুলো অপরিবর্তনশীলভাবে ক্রিয়াশীল থাকে। যেমন, পরীক্ষণপাত্রের প্রতি নির্দেশ একটি গুরুত্বপূর্ণ শর্ত যার উপর পরীক্ষণের ফলাফল বহুলাংশে নির্ভর করে। নির্দেশাবলি মুখে বলতে গেলে কোনো বিশেষ দিক বাদ পড়তে পারে বা বিভিন্ন পরীক্ষণপাত্রের নিকট নির্দেশাবলি বলা হুবহু একই রকম নাও হতে পারে। তাই পরীক্ষণ পরিস্থিতির অপরিবর্তনশীলতা রক্ষা করার জন্য সকল পরীক্ষণপাত্রকে একই লিখিত নির্দেশাবলি প্রদান করতে হবে। আবার পরীক্ষণের 'সময়' একটি বাহ্যিক চল এবং সময়কে বাদ দেওয়া যায় না। তাই সব পরীক্ষণপাত্রের জন্য একটি নির্দিষ্ট সময়ে পরীক্ষণ পরিচালনা করা উচিত। এমনিভাবে আলোর পরিমাণ, অন্যান্য উদ্দীপক, যন্ত্রপাতি, নির্দেশাবলি ইত্যাদি প্রসঙ্গে সব পরীক্ষণপাত্রের বেলায় সমান, অভিন্ন ও অপরিবর্তিত অবস্থা নিশ্চিত রাখা আবশ্যক।

উত্তর

উদ্দীপকের '১'-এর বিষয়টি 'পরীক্ষণের ধাপসমূহ' যা কোনো 'পরীক্ষণ পরিকল্পনার জন্য গবেষক অনুসরণ করে থাকেন। ধাপগুলো হলো- ১. পরীক্ষণের প্রথম ধাপ হলো সমস্যা শনাক্তকরণ। সমস্যা স্থির করার পরই মূলত পরীক্ষণ কার্য শুরু হয়। কোনো বিষয়ের জ্ঞানের অভাব থেকেই সমস্যার তৈরি হয়। ২. প্রকল্প প্রণয়ন, অর্থাৎ কোনো পরীক্ষা পরিচালনার পূর্বেই উক্ত পরীক্ষণের সম্ভাব্য সমাধান সম্পর্কে একটা আনুমানিক ধারণা ঠিক করা হয়। এই আনুমানিক ধারণাই হলো প্রকল্প। ৩. ধারণা গঠন, অর্থাৎ সমস্যা ও প্রকল্প ঠিক করার পর ঐ সমস্যা ও প্রকল্পে যে সকল শব্দ বা পদ ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। ৪. চল শনাক্তকরণ পরীক্ষণ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষণে সাধারণত নির্ভরশীল চলের উপর অনির্ভরশীল চলের প্রভাব লক্ষ করা হয় এবং অর্ন্তবর্তী ও বাহ্যিক চলকে নিয়ন্ত্রণ করা হয়। ৫. চল শনাক্তকরণের পরবর্তী কাজ হলো যেসব বাহ্যিক চল নির্ভরশীল চলের উপর প্রভাব বিস্তার করে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। ৬. এ পর্যায়ে পরীক্ষণ পাত্র নির্বাচন ও তাদের বিভিন্ন দলে ভাগ করে নিতে হবে। পরীক্ষণ পরিচালনায় একটি প্রয়োজনীয় ধাপ হলো পরীক্ষণ পাত্র নির্বাচন। কোনো পরীক্ষণে একজন পরীক্ষা পাত্রের প্রয়োজন, আবার অন্য পরীক্ষণে একাধিক পরীক্ষণপাত্রেরও প্রয়োজন হতে পারে। ৭. পরীক্ষণের নকশা প্রণয়ন, অর্থাৎ পরীক্ষণটি সম্পন্ন করার জন্য যে পরিকল্পনা নেয়া হয় তা ছকের আকারে উপস্থাপন করতে হবে। ৮. পরীক্ষাকার্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হতে পারে। যে পরীক্ষা করা হচ্ছে তাতে কী কী যন্ত্র ব্যবহার করা হবে তার একটি তালিকা আগেই তৈরি করতে হবে। ৯. পরীক্ষণ পদ্ধতির অন্যতম প্রধান পদক্ষেপ হলো নিয়মতান্ত্রিকভাবে উপাত্ত সংগ্রহ করা এবং তার যথার্থ ব্যাখ্যা প্রদান করা। ১০. উপাত্ত সংগ্রহের পর তার যথার্থ ব্যাখ্যা করা হয়। প্রয়োজনে তথ্য বিশ্লেষণের জন্য পরিসংখ্যানের সাহায্য নেওয়া যেতে পারে। এই ধাপকে পরিসংখ্যানিক বিশ্লেষণ বলে। ১১. সাধারণ নিয়ম প্রনয়ণ অর্থাৎ পরীক্ষণে যে প্রকল্প স্থির করা হয়েছে তার সাথে যদি প্রাপ্ত ফলাফলের মিল পাওয়া যায়, তাহলে প্রাপ্ত তথ্য সম্পর্কে একটি সাধারণ নিয়ম প্রতিষ্ঠা করা যায়। ১২. পরীক্ষণের শেষ ধাপ হলো ফলাফলের যথার্থতা যাচাই করা। গবেষক নিজে অথবা অন্য যেকোনো গবেষক একই পদ্ধতিতে পরীক্ষণ চালিয়ে যদি একই ফল পান তাহলে বলা যায়, যে সাধারণ নিয়ম প্রনয়ণ করা হয়েছে তা যথার্থ।

উত্তর

উদ্দীপকের '২' এ পরীক্ষণ পদ্ধতির' কথা বলা হয়েছে। পরীক্ষা পদ্ধতি এমন একটি গবেষণা পদ্ধতি যেখানে অনুসন্ধানকারী সুনিয়ন্ত্রিত পরিবেশে একটি চল প্রয়োগ করেন এবং তার ফলে দ্বিতীয় চলে কোনো পরিবর্তন আসে কি না তা পর্যবেক্ষণ করেন। পরীক্ষা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি যার মাধ্যমে স্বনির্ভরশীল চল ও নির্ভরশীল চলসমূহের কার্যকরণগত সম্পর্ক নির্ণয় ও পরিমাপ করা হয়। বিজ্ঞানসম্মত পদ্ধতি হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্যবলি প্রয়োজন, সেই সকল বৈশিষ্ট্যবলি পরীক্ষাপদ্ধতি অনুসরণ করে। যেমন- ১. পুনরাবৃত্তিতা: পরীক্ষণ পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এর পুনরাবৃত্তিতা। গবেষক ইচ্ছা করলেই তাঁর পরীক্ষণের পুনরাবৃত্তি করতে পারেন। রসায়ন গবেষণাগারে বিশেষ অনুপাতে হাইড্রোজেন ও অক্সিজেন মিশ্রণে পানি পাওয়া যায়। এটির পুনরাবৃত্তি যেকোনো গবেষণাগারে করা যায়। মনোবিজ্ঞানের গবেষণাগারেও এরূপ পুনরাবৃত্তি সম্ভব। যেমন- কোনো শিশুকে শিক্ষণের ক্ষেত্রে পুরস্কৃতি করলে পরবর্তীতে শিক্ষণের উন্নতি দেখা যায়। এ পরীক্ষণটি মনোবিজ্ঞানের যেকোনো গবেষণাগারে করা যায়। ২. চল-এর পরিবর্তন: পরীক্ষণ পদ্ধতিতে গবেষক নিচের ইচ্ছা ও প্রয়োজনমত অনির্ভরশীল পরিবর্তন করতে পারেন এবং নির্ভরশীল চলের উপর তার প্রভাব লক্ষ্য করতে পারেন। ৩. চল-এর নিয়ন্ত্রণ: মানুষের আচরণ বেশ জটিল। কেননা কোনো আচরণকে নানা ঘটনা প্রভাবিত করতে পারে। পরীক্ষণ পদ্ধতিতে অনির্ভরশীল চলের সাথে নির্ভরশীল চলের সম্পর্ক স্পষ্টভাবে লক্ষ্য করার জন্য সব ধরনের বাহ্যিক চল নিয়ন্ত্রণ করে পরীক্ষণকার্য পরিচালনা করা যায়। অর্থাৎ গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ হয়ে থাকে। ৪. বস্তুনিষ্ঠতা: পরীক্ষণ পদ্ধতি অত্যন্ত বস্তুনিষ্ঠ। এখানে কোনো ব্যক্তির পছন্দ-অপছন্দ বা ইচ্ছা-অনিচ্ছার মূল্য নেই। বস্তুনিষ্ঠভাবে পরীক্ষণ কাজ পরিচালিত হয়। ৫. যথার্থতা প্রমাণ: পরীক্ষণ পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যথার্থতা প্রমাণ। যে কোনো গবেষক বারবার পরীক্ষণ করে প্রাপ্ত ফলাফলের সত্যতা যাচাই করতে পারেন। অথবা অন্য কারও গবেষণার ফলাফল একইভাবে পরীক্ষা করে তার সত্যতা যাচাই করতে পারেন। বিভিন্ন গবেষকের ফলাফল সঙ্গতিপূর্ণ হলে হবেই তা যথার্থ। ৬. সাধারণীকরণ: প্রতিনিধিত্বমূলক নমুনার উপর গবেষণা করে সাধারণ সত্যে উপনীত হওয়াকে সাধারণীকরণ বলে। পরীক্ষণ পদ্ধতিতে মানুষের প্রতিনিধিত্বমূলক নমুনার উপর গবেষণা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তে আসা হয়।
HSCPsychology 2nd PaperChapter 7 : মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইসমাইল একজন মনোবিজ্ঞানের শিক্ষক। তিনি ছাত্রদের শিক্ষণের উপর গণ্ডগোলের প্রভাব দেখার জন্য তার ক্লাসের ছাত্রদের জোড়-বিজোড় রোল নম্বর এর ভিত্তিতে সমান সংখ্যক ছাত্র দিয়ে “ক” দল এবং “খ” দল গঠন করেন। তিনি “ক” দলকে গন্ডগোলযুক্ত পরিবেশে এবং “খ” দলকে গণ্ডগোলমুক্ত পরিবেশে দুটি ভিন্ন কক্ষে নির্দিষ্ট সময় পর্যন্ত কতকগুলো অর্থহীন শব্দ তালিকা মুখস্থ করতে দেন। পরীক্ষণ শুরুর পূর্বে গণ্ডগোলযুক্ত পরিবেশের শিক্ষণ গণ্ডগোলমুক্ত পরিবেশের শিক্ষণের তুলনায় কম হবে বলে মন্তব্য করেন। পরীক্ষণ শেষে ফলাফল ইসমাইল সাহেবের মতামতের সাথে মিলে যায়।

Jessore · 2017

ক
সমস্যা কী?
খ
অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।
গ
ইসমাইল সাহেবের পরীক্ষণ সম্পর্কিত মতামতটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল অবলম্বন করেছেন সেগুলো আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।

অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সমস্যা কী?

সমস্যা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কলেজে ক্রীড়া শিক্ষক ক্রিকেট টিম গঠনের জন্য ৩০ জনের একদল শিক্ষার্থীর প্রত্যেককে ১, ২, ৩ এভাবে ৩০ পর্যন্ত ক্রমিক মান প্রদান করেন। অতঃপর জোড় এবং বিজোড় ক্রমিক মানের শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্রিকেট টিম গঠন করলেন।

Dhaka · 2017

ক
চলের সংজ্ঞা দাও ।
খ
পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?
গ
ক্রীড়া শিক্ষক দল গঠনের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেন তার বর্ণনা দাও।
ঘ
ক্রীড়া শিক্ষক কী আরো উন্নত কোনো কৌশল অবলম্বন করতে পারতেন ? যুক্তি দেখাও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?

পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.চলের সংজ্ঞা দাও ।

চলের সংজ্ঞা দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব মাহমুদুল হাছান শিশুদের আচরণের বিকাশ এবং শিক্ষণ কার্যক্রমের উপর গবেষণা করেন। তিনি লক্ষ্য করেন শিশুদের বলবর্ধক প্রদান করা হলে নির্দিষ্ট আচরণটি করার প্রবণতা বৃদ্ধি পায় এবং বলবর্ধকের অনুপস্থিতিতে উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সম্পর্ক দুর্বল করে তোলে। জনাব মাহমুদুল হাছান তাঁর গবেষণাকার্য নিয়ন্ত্রিত পরিবেশে বস্তুনিষ্ঠভাবে পরিচালনা করেছেন।

Jessore · 2018

ক
সমস্যা কী?
খ
পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্য কর।
ঘ
জনাব, মাহমুদুল হাছান কোন পদ্ধতির সাহায্যে তাঁর পরীক্ষণ পরিচালনা করেছেন? এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?

পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সমস্যা কী?

সমস্যা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে ইসমাইল সাহেব পরীক্ষণ পরিচালনায় চল নিয়ন্ত্রণের যে যে কৌশল অবলম্বন করেছইসমাইল সাহেবের পরীক্ষণ সম্পর্কিত মতামতটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।অনির্ভরশীল চল ব্যাখ্যা কর ।সমস্যা কী?ক্রীড়া শিক্ষক কী আরো উন্নত কোনো কৌশল অবলম্বন করতে পারতেন ? যুক্তি দেখাওক্রীড়া শিক্ষক দল গঠনের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেন তার বর্ণনা দাও।পরীক্ষক কোন ধরনের চলের প্রভাব পর্যবেক্ষণ করেন ?চলের সংজ্ঞা দাও ।জনাব, মাহমুদুল হাছান কোন পদ্ধতির সাহায্যে তাঁর পরীক্ষণ পরিচালনা করেছেন? এই পদ্ধতউদ্দীপকে উল্লিখিত বলবর্ধক কোন ধরনের চল? ব্যাখ্য কর।পরীক্ষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় কেন?সমস্যা কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।