উক্ত অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার তুলনা কর।
উত্তর: উদ্দীপকের উক্ত অর্থব্যবস্থা নির্দেশকমূলক অর্থব্যবস্থা এবং বাংলাদেশের অর্থব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থাকে নির্দেশ করে। নির্দেশকমূলক অর্থব্যবস্থা এবং মিশ্র অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা নিম্নরূপ - ১. নির্দেশমূলক অর্থব্যবস্থা এমন এক আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণসমূহের ব্যক্তিগত মালিকানা নেই তবে সামাজিক মালিকানা রয়েছে। অন্যদিকে যে অর্থব্যবস্থা ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে, তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। ২. নির্দেশক মূলক অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন কর্মসূচি পরিচালিত হয়। আর মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদন ব্যবস্থা সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতিতে পরিচালিত হয়। ৩. নির্দেশকমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত মুনাফার স্বীকৃতি নেই। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় মুনাফা অর্জন করা যায়। ৪. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতির উপস্থিতি নেই। কিন্তু মিশ্র অর্থব্যবস্থায় মুদ্রাস্ফীতি বিদ্যমান। ৫. নির্দেশক মূলক অর্থব্যবস্থায় যৌথ ও রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং কোন ব্যক্তি মালিকানা নেই। অন্যদিকে মিশ্র অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তি মালিকানাও স্বীকৃত। উপরোক্ত আলোচনায় বলা যায়, নির্দেশকমূলক অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের মিশ্র অর্থব্যবস্থার যথেষ্ট পার্থক্য রয়েছে।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
উক্ত অর্থব্যবস্থার সাথে বাংলাদেশের অর্থব্যবস্থার তুলনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
