মসুর ডাল 20 একক উৎপাদন অবস্থায় রসুন 70 একক উৎপাদন কতটুকু যৌক্তিক? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক অনুযায়ী মসুর ডাল ২০ একক এবং রসুন ৭০ একক উৎপাদন সম্ভব নয়। উৎপাদন সম্ভাবনা রেখা বিদ্যমান প্রযুক্তি ও সম্পদের ভিত্তিতে দুটি দ্রব্যের সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে। তাই উৎপাদন সম্ভাবনা রেখার ওপরস্থ যেকোনো বিন্দুতে উৎপাদন করা হলে তা পূর্ণ নিয়োগ নির্দেশ করে। তাই এ রেখার বহিস্থ যেকোনো বিন্দু অ-অর্জনযোগ্য বলে তা উৎপাদনযোগ্য নয়। উদ্দীপকের তথ্যের আলোকে মসুর ডাল ২০ একক এবং রসুন ৭০ একক উৎপাদন সংমিশ্রণ চিত্রে দেখানো হলো- [চিত্র] চিত্রে একই সঙ্গে মসুর ডাল ২০ একক এবং রসুন ৭০ একক সংমিশ্রণের জন্য প্রাপ্ত বিন্দু 'E [গণিত] । এটি AC উৎপাদন সম্ভাবনা রেখার বহিস্থ একটি বিন্দু। তাই এটি অ-অর্জনযোগ্য বিন্দু। অর্থাৎ এ বিন্দুতে প্রদত্ত সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপাদন করা সম্ভব নয়। সুতরাং বলা যায়, উদ্দীপক অনুযায়ী, X দ্রব্য ২০ একক এবং Y দ্রব্য ৭০ একক উৎপাদন করা অসম্ভব।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
মসুর ডাল 20 একক উৎপাদন অবস্থায় রসুন 70 একক উৎপাদন কতটুকু যৌক্তিক? চ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে, ভূমি অক্ষে মসুর ডাল (X) দ্রব্য এবং লম্ব অক্ষে রসনু (Y) দ্রব্যের উৎপাদনের পরিমাপ করা হয়েছে। ' দ্রব্য ৩৫ একক উৎপাদন করলে ' দ্রব্য ০ একক উৎপাদন করা যায়, যা A বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এভাবে ' দ্রব্যের উৎপাদন যথাক্রমে ২২ ও ০ একক হলে ' দ্রব্যের উৎপাদন যথাক্রমে ৪০ ও ৭০ একক হয়, যা B ও C বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত A, B ও C বিন্দুগুলো যোগ করলেই পাওয়া যায় AC উৎপাদন সম্ভাবনা রেখা।উত্তর
চিত্রে একই সঙ্গে মসুর ডাল ২০ একক এবং রসুন ৭০ একক সংমিশ্রণের জন্য প্রাপ্ত বিন্দু '। এটি AC উৎপাদন সম্ভাবনা রেখার বহিস্থ একটি বিন্দু। তাই এটি অ-অর্জনযোগ্য বিন্দু। অর্থাৎ এ বিন্দুতে প্রদত্ত সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে উৎপাদন করা সম্ভব নয়। সুতরাং বলা যায়, উদ্দীপক অনুযায়ী, X দ্রব্য ২০ একক এবং Y দ্রব্য ৭০ একক উৎপাদন করা অসম্ভব।