'N [গণিত] নির্দেশিত অর্থব্যবস্থায় উৎপাদন ও বণ্টন কীভাবে নির্ধারিত হয়? বিশ্লেষণ করো।
উত্তর: N নির্দেশিত অর্থব্যবস্থা হলো নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের সব উপকরণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা এ অর্থব্যবস্থায় উৎপাদন ও দাম নিয়ন্ত্রণ হয়। ফলে দ্রব্যের চাহিদার ওপর সরকারি নিয়ন্ত্রণ বজায় থাকে। এছাড়া এ অর্থব্যবস্থায় মানুষের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। উদ্দীপকে। অর্থব্যবস্থায় সরকারের ভোক্তার চাহিদার ওপর নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া উক্ত অর্থব্যবস্থায় সামাজিক নিরাপত্তা বিদ্যমান। অর্থাৎ N অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে। এ অর্থব্যবস্থায় উৎপাদন ও বণ্টন সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। ফলে এ অর্থব্যবস্থায় ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা অনুপস্থিত। তাই এ অর্থব্যবস্থা শ্রেণিশোষণ দেখা যায় না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কী ও কতটুকু উৎপাদন হবে, কী উপায়ে উৎপাদন হবে, কার জন্য উৎপাদন হবে? এসব প্রশ্নের উত্তর একমাত্র রাষ্ট্রই নির্ধারণ করে। এক্ষেত্রে প্রথমে চূড়ান্ত দ্রব্যের পরিমাণ নির্ধারণ করে উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রা অর্জনে সম্পদের পরিমাণ ও বিভিন্ন ফার্মের মধ্যে সম্পদ প্রবাহ হিসাব করা হয়। ফার্মগুলো বিভিন্ন প্রকার উপকরণ সমন্বয় নির্বাচনে ব্যাপক স্বাধীনতা ভোগ করে। আবার শ্রেণিবৈষমা এ অর্থব্যবস্থায় উদ্ভব না হলেও শ্রমিকদের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী বণ্টনের ফলে সমানে আয় বণ্টনে অসমতা দেখা দেয়। তাই জাতীয় আয় ও সামাজিক বণ্টনেও এ অসমতা লক্ষ করা যায়। কেন্দ্রীয় পরিকল্পনায় উৎপাদন ও বণ্টন পরিচালিত হয় বলে এখানে অর্থনৈতিক সম্পদের সামাজিক ও আঞ্চলিক বণ্টন সুষম হয়।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
'N নির্দেশিত অর্থব্যবস্থায় উৎপাদন ও বণ্টন কীভাবে নির্ধারিত হয়? বিশ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
