প্রদত্ত উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো।
উত্তর: প্রদত্ত উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করা হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে গম নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে নির্দিষ্ট সম্পদ দ্বারা E বিন্দুতে ধান উৎপাদিত হয় ৭৫ কুইন্টাল এবং গম উৎপাদিত হয় শূন্য (০) কুইন্টাল। এখন গম উৎপাদন যথাক্রমে ২৫, ৫০, ৭০ ও ৭৫ কুইন্টাল করতে হলে ধান উৎপাদন কমিয়ে যথাক্রমে ৭০, ৫০, ২৫ ও ০ কুইন্টাল করতে হবে। এদের সমন্বয় বিন্দু D, C, B ও A। এখন A, B, C, D ও E বিন্দুগুলো যোগ করে AE রেখা পাওয়া যায়। উক্ত AE রেখাই প্রদত্ত উদ্দীপক হতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
প্রদত্ত উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে গম নির্দেশ করা হয়েছে। উদ্দীপকে নির্দিষ্ট সম্পদ দ্বারা E বিন্দুতে ধান উৎপাদিত হয় ৭৫ কুইন্টাল এবং গম উৎপাদিত হয় শূন্য (০) কুইন্টাল। এখন গম উৎপাদন যথাক্রমে ২৫, ৫০, ৭০ ও ৭৫ কুইন্টাল করতে হলে ধান উৎপাদন কমিয়ে যথাক্রমে ৭০, ৫০, ২৫ ও ০ কুইন্টাল করতে হবে। এদের সমন্বয় বিন্দু D, C, B ও A। এখন A, B, C, D ও E বিন্দুগুলো যোগ করে AE রেখা পাওয়া যায়। উক্ত AE রেখাই প্রদত্ত উদ্দীপক হতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।উত্তর
চিত্রে ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে গম নির্দেশ করা হয়েছে। AE উৎপাদন সম্ভাবনা রেখা, যার প্রতিটি বিন্দুতে বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে ধান ও গমের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। সম্পদ্র সবটা ধান উৎপাদনে ব্যয় করলে OE পরিমাণ ধান উৎপাদন হয়। আর যদি সবটা গম উৎপাদনে ব্যয় করা হয় তবে OA পরিমাণ গম উৎপাদন সম্ভব। সম্পদের সীমাবদ্ধতার কারণে AE রেখার বাইরের কোনো বিন্দুতে যেমন F বিন্দুতে উৎপাদন পরিচালনা করা সম্ভব নয়। সুতরাং দেখা যায়, দেশে বিদ্যমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে AE রেখার বাইরে F বিন্দুতে উৎপাদন সম্ভব নয়।