উদ্দীপক অনুযায়ী A থেকে B ও B থেকে C বিন্দুতে উৎপাদনের সুযোগ ব্যয়ের পরিমাণ বের করো।
উত্তর: একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য দ্রব্য যে পরিমাণ ত্যাগ করতে হয় তা সুযোগ ব্যয়। পণ্য নির্বাচন সমস্যা থেকেই সুযোগ ব্যয় ধারণার উদ্ভব। সুযোগ ব্যয়কে দুটি দ্রব্যের পারস্পরিক বিনিময়ও বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, এক বিঘা জমিতে ধান চাষ করলে দশ কুইন্টাল ধান উৎপাদন করা যায়। আবার পাট চাষ করলে পাঁচ কুইন্টাল পাট উৎপাদন করা যায়। এক্ষেত্রে ধান উৎপাদন করলে দশ কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হবে পাঁচ কুইন্টাল পাট। উদ্দীপকে উৎপাদন সম্ভাবনা রেখা দেয়া আছে। এ রেখার A বিন্দুর পরিবর্তে B বিন্দুতে উৎপাদন করলে X দ্রব্য ৫০ একক হয় ও Y দ্রব্য ২৫ একক হ্রাস পায়। অর্থাৎ X দ্রব্যের ৫০ এককের সুযোগ ব্যয় হলো Y দ্রব্যের ২৫ একক। একইভাবে আবার B থেকে C বিন্দুতে উৎপাদন করলে X দ্রব্যের ২৫ এককের জন্য Y দ্রব্য ২৫ একক ছাড় দিতে হবে। এই ২৫ এককই হলো X দ্রব্যের সুযোগ ব্যয়। এভাবে একটি দ্রব্যের জন্য অন্য দ্রব্যের সুযোগ ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হয়।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী A থেকে B ও B থেকে C বিন্দুতে উৎপাদনের সুযোগ ব্যয়ে…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে লক্ষ করা যায় যে, উভয় দ্রব ৭৫ একক উৎপাদন সংমিশ্রণটি প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত। তাই L বিন্দুতে উৎপাদন কাঙ্ক্ষিত হলেও বর্তমান প্রযুক্তি ও সম্পদের প্রেক্ষিতে তা সম্ভব নয়। আবার K বিন্দুতে ৫০ একক সংমিশ্রণটি প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার রেখার অদক্ষ অঞ্চলে অবস্থিত। তাই X দ্রব্যের উৎপাদন ৫০ একক অবস্থায় Y দ্রব্য ৫০ একক উৎপাদন করলে সম্পদের অপচয় ঘটে। তাই বলা যায়, K ও L বিন্দুতে উৎপাদন কাম্য নয়।