৫০ একক X দ্রব্যের সাথে ১০০ একক Y দ্রব্য উৎপাদনের যোক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত সূচি হতে অঙ্কিত X ও Y দ্রব্যের উৎপাদন সম্ভাবনা রেখা থেকে দেখা যায়, AE উৎপাদন সম্ভাবনা রেখাটি X ও Y দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখা বরাবর যেকোনো বিন্দুতে দুটি দ্রব্যের যেকোনো একটি সংমিশ্রণ উৎপাদন করা সম্ভব। কিন্তু এ রেখার ভিতরের কোনো বিন্দুতে উৎপাদন করতে হলে উৎপাদনে ব্যবহৃত সম্পদের অপচয় হবে। আবার এ রেখার বাইরের কোনো বিন্দুতে সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদন করা সম্ভব নয়। [চিত্র] চিত্রে থেকে দেখা যায় ৫০ একক X দ্রব্য এবং ১০০ একক Y দ্রব্য উৎপাদন করতে হলে তাদের সংমিশ্রণ বিন্দু হবে F, যা উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরের কোনো বিন্দু। অর্থাৎ এ সংমিশ্রণে উৎপাদন করা সম্ভব হলেও বিদ্যমান সম্পদের অপচয় হবে। ফলে উৎপাদক 50 একক X দ্রব্যের সাথে 100 একক Y দ্রব্য উৎপাদনের এ সংমিশ্রণে উৎপাদন করতে পারবে না।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
৫০ একক X দ্রব্যের সাথে ১০০ একক Y দ্রব্য উৎপাদনের যোক্তিকতা বিশ্লেষণ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে X দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্য নির্দেশ করা হয়েছে। X দ্রব্যের উৎপাদন শূন্য অবস্থায়, Y দ্রব্যের উৎপাদন ১৫০ একক। যার সমন্বয় বিন্দু A। এখন X দ্রব্যের উৎপাদন বাড়িয়ে ৫০ একক করলে Y দ্রব্যের উৎপাদন কমে ১৪০ একক হয়। চিত্রে যার সমন্বয় বিন্দু B। এভাবে X দ্রব্যের উৎপাদন আরও বাড়িয়ে যথাক্রমে ১০০, ১৪০ ও ১৫০ একক করা হলে Y দ্রব্যের উৎপাদন আরো কমে যথাক্রমে ১০০, ৫০ ও ০ একক হয়। যাদের সমন্বয় বিন্দুগুলো যথাক্রমে, C, D ও E। এখন সমন্বয় বিন্দুসমূহ A, B, C, D ও E যোগ করে AE রেখা পাওয়া যায়। উক্ত AE রেখাই উদ্দীপকের সূচি থেকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।উত্তর
চিত্রে থেকে দেখা যায় ৫০ একক X দ্রব্য এবং ১০০ একক Y দ্রব্য উৎপাদন করতে হলে তাদের সংমিশ্রণ বিন্দু হবে F, যা উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরের কোনো বিন্দু। অর্থাৎ এ সংমিশ্রণে উৎপাদন করা সম্ভব হলেও বিদ্যমান সম্পদের অপচয় হবে। ফলে উৎপাদক 50 একক X দ্রব্যের সাথে 100 একক Y দ্রব্য উৎপাদনের এ সংমিশ্রণে উৎপাদন করতে পারবে না।