উক্ত 'A [গণিত] ডায়াগ্রামের মাধ্যমে নির্দেশিত অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] ডায়াগ্রামটি যে অর্থনীতিকে নির্দেশ করে তা ব্যষ্টিক অর্থনীতি। এ অর্থনীতিতে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক এককের ভিত্তিতে অর্থনৈতিক পর্যালোচনা স্থান পায়। ব্যষ্টিক অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তিতন্ত্রবাদী তথা অবাধ অর্থনীতির কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়। এ ধরনের অর্থনীতিতে কী উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কীভাবে বণ্টন করা হবে এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা চলে। দামনীতি সমগ্র অর্থনীতির ওপর প্রভাব বিস্তার করে। সরকার কী ধরনের দাম নীতি প্রণয়ন করলে বাজার ব্যবস্থা সুষ্ঠুভাবে চলতে পারে, এ সম্পর্কে ধারণা দেয় ব্যষ্টিক অর্থনীতি। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতার দিকে লক্ষ রেখে বিকল্প ক্ষেত্রগুলোর মধ্যে সম্পদ বণ্টন ও নিয়োগ সম্পর্কে ব্যষ্টিক অর্থনীতি ধারণা দেয়। স্বল্প সম্পদকে দক্ষতার সাথে কীভাবে ব্যবহার করা যায়, কীভাবে উপাদানসমূহ বাজারে অনিয়ন্ত্রিত দামব্যবস্থা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে, এ সম্পর্কেও ধারণা দেয় ব্যষ্টিক অর্থনীতি। কর বণ্টনের মাধ্যমে অর্থনৈতিক কল্যাণ কীভাবে করা যায়, কীভাবে করের আপাত ভার ও চূড়ান্ত ভার সমাজের মধ্যে বণ্টিত হয়, কীভাবে দ্রব্য করের মাধ্যমে বাজারের ওপর প্রভাব পড়ে, কীভাবে আয়করের দ্বারা ব্যক্তিগত ও সামাজিক লাভক্ষতি হয়, এসব সম্পর্কে ধারণা ব্যষ্টিক অর্থনৈতিক তত্ত্ব প্রদান করতে পারে। অধিকন্তু সমাজের কল্যাণ কোন অবস্থায় সর্বাধিক হবে, কীভাবে সম্পদের কাম্য ব্যবহার সম্ভব, কীভাবে ভোক্তা কাম্যাবস্থায় পৌঁছায়, কীভাবে মূল্যবোধের ওপর সামাজিক কল্যাণ নির্ভরশীল, এসব সম্পর্কেও ধারণা প্রদান করে ব্যষ্টিক অর্থনীতি। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, ভোক্তার উপযোগ সর্বোচ্চকরণ, অর্থনীতির মৌলিক সমস্যা সমাধান, সম্পদের সুষ্ঠু ব্যবহার, ফার্মের মুনাফা সর্বোচ্চকরণ প্রভৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ব্যষ্টিক অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
উক্ত 'A ডায়াগ্রামের মাধ্যমে নির্দেশিত অর্থনীতির পাঠের প্রয়োজনীয়তা …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
