"উদ্দীপক হতে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত কোনো বিন্দুতে উৎপাদন কী সম্ভব নয়? কারণসহ সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দু অ-অর্জনযোগ্য অঞ্চলে অবস্থিত হওয়ায় ঐ বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। উৎপাদন সম্ভাবনা রেখায় বর্তমান প্রযুক্তি ও সম্পদের ভিত্তিতে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে। এই রেখার ভেতরে কোনো সংমিশ্রণকে সম্পদের অদক্ষ ব্যবহার এবং বাইরের সংমিশ্রণকে অ-অর্জনযোগ্য অঞ্চল নির্দেশ করে। অদক্ষ অঞ্চলে উৎপাদন করা সম্ভব হলেও উৎপাদন উচিত নয়। আবার অ-অর্জনযোগ্য অঞ্চলে উৎপাদন অধিক কাম্য হলেও বিদ্যমান প্রযুক্তিতে উৎপাদন করা সম্ভব নয়। উদ্দীপকের তথ্যের আলোকে চিত্র অঙ্কন করে অ-অর্জনযোগ্য অঞ্চল দেখানো হলো- [চিত্র] চিত্রে লক্ষ করা যায়, উভয় দ্রব্য ৭৫ একক করে উৎপাদন করলে F বিন্দু পাওয়া যায়। এটি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে বা অ-অর্জনযোগ্য অঞ্চলে অবস্থিত। অর্থাৎ, উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর বিন্দু ব্যতীত বাইরের যেকোনো বিন্দুতে উৎপাদন কাঙ্ক্ষিত হলেও তা উৎপাদন করা সম্ভব নয়। কারণ বর্তমান প্রযুক্তি ও সম্পদের সীমবদ্ধতা রয়েছে। এজন্য অ-অর্জনযোগ্য অঞ্চল বা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দু তথা বিন্দুতে উৎপাদন সম্ভব নয়।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
"উদ্দীপক হতে প্রাপ্ত উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থিত কোনো বিন্দ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে গম ও লম্ব অক্ষে ধানের উৎপাদন নির্দেশিত হয়েছে। বর্তমান প্রযুক্তি ও মূলধন ব্যবহার করে শুধু গম উৎপাদন হয় ৭৫ কুইন্টাল। এটি A বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার, গম ৭০, ৫০, ২৫ ও ০ কুইন্টাল উৎপাদন করা হলে ধান যথাক্রমে ২৫, ৫০, ৭০ ও ৭৫ কুইন্টাল উৎপাদন করা যায়। এটি চিত্রে B, C, D ও E বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত A, B, C, D ও E বিন্দুগুলো যোগ করে PPC উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। এটিই উদ্দীপকের সূচির আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।উত্তর
চিত্রে লক্ষ করা যায়, উভয় দ্রব্য ৭৫ একক করে উৎপাদন করলে F বিন্দু পাওয়া যায়। এটি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে বা অ-অর্জনযোগ্য অঞ্চলে অবস্থিত। অর্থাৎ, উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর বিন্দু ব্যতীত বাইরের যেকোনো বিন্দুতে উৎপাদন কাঙ্ক্ষিত হলেও তা উৎপাদন করা সম্ভব নয়। কারণ বর্তমান প্রযুক্তি ও সম্পদের সীমবদ্ধতা রয়েছে। এজন্য অ-অর্জনযোগ্য অঞ্চল বা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দু তথা বিন্দুতে উৎপাদন সম্ভব নয়।