মাছের উৎপাদন 600 কেজি হলে ধানের উৎপাদন 600 এবং মাছের উৎপাদন 400 কেজি অবস্থায় ধানের উৎপাদন 300 কেজি সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: মাছের উৎপাদন 600 কেজি হলে ধানের উৎপাদন 600 এবং মাছের উৎপাদন 400 কেজি অবস্থায় ধানের উৎপাদন 300 কেজি সম্ভব কি না তা বিশ্লেষণ করে যুক্তি দেখানো হলো- [চিত্র] চিত্রে উদ্দীপকের মাছ ও ধানের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা হলো AF। এই AF রেখার প্রতিটি বিন্দুতে মাছ ও ধানের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এ রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে। মূলত উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের দিকে উৎপাদন করলে সম্পদ অব্যবহৃত থাকে। আর সম্পদের সীমাবদ্ধতার কারণে এর বাইরে উৎপাদন করা যায় না। তাই কোনো যুক্তিশীল উৎপাদক AF রেখার ভেতরের দিকে উৎপাদন করবে না, কারণ এতে। সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। আবার AF রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদক সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদন করতে পারবে না। এখানে, (600, 600) = G বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করছে, তাই সম্পদের সীমাবদ্ধতার কারণে কোনো উৎপাদক এই বিন্দুতে উৎপাদন করতে পারবে না। কারণ উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী, মাছের উৎপাদন 600 কেজি হলে ধানের উৎপাদন সর্বোচ্চ 500 কেজি হতে পারে। তাই 600 কেজি মাছের সঙ্গে 600 কেজি ধান উৎপাদন সম্ভব নয়। অন্যদিকে, মাছের উৎপাদন 400 কেজি অবস্থায় ধানের উৎপাদন 300 কেজি হলে। অর্থাৎ (400, 300) = H বিন্দু AF রেখার ভেতরে অবস্থিত, তাই এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব। তবে সম্পদ অব্যবহৃত থাকবে। সুতরাং বলা যায়, মাছের উৎপাদন 600 কেজি হলে ধানের উৎপাদন 600 কেজি সম্ভব নয়, কিন্তু মাছের উৎপাদন 400 কেজি হলে ধানের উৎপাদন 300 কেজি সম্ভব তবে সম্পদ অব্যবহারিত থাকবে।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
মাছের উৎপাদন 600 কেজি হলে ধানের উৎপাদন 600 এবং মাছের উৎপাদন 400 কেজ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে মাছ (কেজি) এবং লম্ব অক্ষে ধান (কেজি) দেখানো হয়েছে। উদ্দীপকের তথ্য অনুযায়ী মাছ ও ধানের বিভিন্ন সংমিশ্রণ বিন্দু (1000, 0) = A, (800, 300) = B, (600, 500) = C, (400, 600) = D, (200, 650) = E, (0, 675) = F পাওয়া যায়। এবার A, B, C, D, E ও F বিন্দু চিত্রে উপস্থাপন করে বিন্দুগুলো যুক্ত করলে AF রেখা পাওয়া যায়। AF রেখার প্রতিটি বিন্দু মাছ ও ধানের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উক্ত AF রেখাই উদ্দীপকের সূচি ব্যবহার করে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।উত্তর
চিত্রে উদ্দীপকের মাছ ও ধানের বিভিন্ন সংমিশ্রণ দ্বারা অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা হলো AF। এই AF রেখার প্রতিটি বিন্দুতে মাছ ও ধানের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এ রেখা সম্পদের কাম্য ব্যবহার নির্দেশ করে। মূলত উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের দিকে উৎপাদন করলে সম্পদ অব্যবহৃত থাকে। আর সম্পদের সীমাবদ্ধতার কারণে এর বাইরে উৎপাদন করা যায় না। তাই কোনো যুক্তিশীল উৎপাদক AF রেখার ভেতরের দিকে উৎপাদন করবে না, কারণ এতে। সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। আবার AF রেখার বাইরের কোনো বিন্দুতে উৎপাদক সম্পদের সীমাবদ্ধতার কারণে উৎপাদন করতে পারবে না।
এখানে, (600, 600) = G বিন্দু উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করছে, তাই সম্পদের সীমাবদ্ধতার কারণে কোনো উৎপাদক এই বিন্দুতে উৎপাদন করতে পারবে না। কারণ উৎপাদন সম্ভাবনা রেখা অনুযায়ী, মাছের উৎপাদন 600 কেজি হলে ধানের উৎপাদন সর্বোচ্চ 500 কেজি হতে পারে। তাই 600 কেজি মাছের সঙ্গে 600 কেজি ধান উৎপাদন সম্ভব নয়। অন্যদিকে, মাছের উৎপাদন 400 কেজি অবস্থায় ধানের উৎপাদন 300 কেজি হলে। অর্থাৎ (400, 300) = H বিন্দু AF রেখার ভেতরে অবস্থিত, তাই এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব। তবে সম্পদ অব্যবহৃত থাকবে।
সুতরাং বলা যায়, মাছের উৎপাদন 600 কেজি হলে ধানের উৎপাদন 600 কেজি সম্ভব নয়, কিন্তু মাছের উৎপাদন 400 কেজি হলে ধানের উৎপাদন 300 কেজি সম্ভব তবে সম্পদ অব্যবহারিত থাকবে।