উদ্দীপকে বর্ণিত দেশসমূহের মধ্যে দাম নির্ধারণ, উৎপাদন, ভোগ ও শ্রমিকের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের ভূমিকার তুলনা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দেশ হলো সমাজতান্ত্রিক ও, 'B [গণিত] দেশ হলো ধনতান্ত্রিক। সমাজতান্ত্রিক ও ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের দাম নির্ধারণ, উৎপাদন, ভোগ, শ্রমিকের জীবনমান উন্নয়নের তুলনা করলে উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সমাজতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র সর্বক্ষেত্রে মুখ্য নিয়ামক হিসেবে কাজ করে। এখানে দাম নির্ধারণ করে সরকার, যাতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয় এবং সবাই সমান সুযোগ পায়। উৎপাদনও পরিকল্পিতভাবে রাষ্ট্র পরিচালনা করে। ফলে ব্যক্তিগত মুনাফা নয়, বরং সামষ্টিক কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া হয়। ভোগ নিয়ন্ত্রণ করেও রাষ্ট্র সবার মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করে। শ্রমিকের জীবনমান উন্নয়নে রাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং চাকরির 'নিশ্চয়তা, ন্যায্য মজুরি, শিক্ষা-চিকিৎসা প্রভৃতি মৌলিক অধিকার নিশ্চিত করে। তবে অতিরিক্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ফলে অনেক সময় প্রতিযোগিতার অভাব তৈরি হয়, যা উৎপাদনশীলতা হ্রাস করে। অন্যদিকে, ধনতান্ত্রিক অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা তুলনামূলকভাবে সীমিত। দাম নির্ধারিত হয় বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতে। উৎপাদন পরিচালনা করে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান এবং ভোগ নির্ভর করে ভোক্তার আয় ও পছন্দের ওপর। এতে প্রতিযোগিতা বৃদ্ধি পায়, উদ্ভাবনী ক্ষমতা বাড়ে এবং উৎপাদনশীলতাও সাধারণত বেশি থাকে। কিন্তু এ ব্যবস্থায় বৈষম্য অনিবার্য হয়ে ওঠে- ধনীরা আরও ধনী হয়, গরিবরা পিছিয়ে পড়ে। শ্রমিকদের ক্ষেত্রে দক্ষুরা উন্নত সুযোগ পেলেও অদক্ষরা শোষণের শিকার হয় আর রাষ্ট্রের আইন ও নীতি থাকলেও সবার জন্য সমান সুযোগ তৈরি হয় না।
HSC Economics 1st Paper Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 1 : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত দেশসমূহের মধ্যে দাম নির্ধারণ, উৎপাদন, ভোগ ও শ্রমিকে…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
